উস্কানিমূলক পোস্টের অভিযোগে গ্রেফতার বেলদার বিজেপি নেতা

সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে পশ্চিম মেদিনীপুরের এক বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম, শিবশঙ্কর জানা।

Share:

নিজস্ব প্রতিনিধি:  নবীকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ঘিরে অশান্তি ছড়িয়েছে। সেই আবহে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক ও বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বেলডাঙার এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে পশ্চিম মেদিনীপুরের এক বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা এলাকার বাসিন্দা ধৃত ওই বিজেপি নেতার নাম, শিবশঙ্কর জানা। তিনি বেলদার বেংদা গ্রামের বিজেপির শক্তি প্রমুখ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিজেপি নেত্রী নূপুর শর্মার নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করেন তিনি। এর পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তার নামে। অভিযোগ পেয়ে বেলদা থানার পুলিশ তদন্তে নেমে শিবশঙ্কর জানাকে গ্রেফতার করে। ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করেছে পুলিশ। যদিও গ্রেফতারি নিয়ে মুখ খোলেননি শিবশঙ্কর জানা।

উল্লখ্য নবীকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর হাওড়া, মুর্শিদাবাদ-সহ রাজ্যের বেশকিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটে। সম্প্রতি নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর বেলডাঙার এক তরুণী নূপুরের সমর্থনে একটি বিতর্কিত ফেসবুক পোস্ট করেন। আর তাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে জনতার কার্যত খণ্ডযুদ্ধ বাধে। অবশেষে পুলিশ ওই অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করে। ইতিমধ্যে নূপুরের গ্রেফতারির দাবিতে সরব হয়েছে একাধিক ব্যক্তি ও সংগঠন। তার মাঝে আবার বিজেপি নেতা শিবশঙ্কর জানা উস্কানিমূলক পোস্ট দেওয়ায় তাঁকে গ্রেফতার করল পুলিশ।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে