জেসিবি মেশিন দিয়ে দলেরই কর্মীর বাড়ি ভেঙে দিল বিজেপি নেতা

দলেরই এক কর্মীর বাড়ি জেসিবি মেশিন দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সহ সভাপতি অভিজিৎ আচার্য ওরফে বাপ্পা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই সামনে এসেছিল বাঁকুড়া জেলার সোনামুখীতে এক বিজেপিকে নেত্রীকে দলের পদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে তাঁকে দিনের পর দিন ধরে ধর্ষণ করে গিয়েছেন এক হেভিওয়েট বিজেপি নেতা। সেই ঘটনায় সম্প্রতী ওই নেত্রী আত্মহত্যা করতে তাঁর স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন ওই বিজেপি নেতা। এবার সামনে এল দলেরই এক কর্মীর(BJP Worker) বাড়ি জেসিবি মেশিন(JCB Machine) দিয়ে ভেঙে গুঁড়িয়ে(House Demolished) দিয়েছেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সহ সভাপতি অভিজিৎ আচার্য(Abhijit Acharya) ওরফে বাপ্পা। সেটাও আবার ২ লক্ষ টাকা তোলা না দিতে চাওয়ায়। শুধু তাই নয়, ওই বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে বিজেপি কর্মীর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাঁকে মিথ্যা মামলায় গ্রেফতারও করিয়েছেন তিনি। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় এখন মুখ পুড়ছে গেরুয়া শিবিরের।

যোগীরাজ্য উত্তরপ্রদেশ ছাড়াও দেশের প্রায় সব বিজেপি শাসিত রাজ্যেই যখন তখন জেসিবি মেশিন দিয়ে যারতার বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠে চলেছে গত কয়েক বছর ধরেই। কখনও সেই কাজ করা হয় সরকারি ভাবে কখনও বা বেসরকারি ভাবে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই সব ঘটনা ঘটানো হচ্ছে। এবার বাংলার বুকেও একই ছবি উঠে আসায় অস্বস্তিতে পড়েছে পদ্মশিবির। সেই অস্বস্তি আরও বেড়েছে, দলেরই আদিকর্মীর বাড়ি এভাবে ভেঙে দেওয়ায়। তবে হাতগুটিয়ে বসে নেই প্রশাসনও। স্থানীয় থানার তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্ত নেতা অভিজিৎ আচার্য ওরফে বাপ্পা এখনও গ্রেফতার না হওয়ায় ঘটনা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, যে বিজেপি কর্মীর বাড়ি জেসিবি মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয়েছে তাঁর নাম পবন সিং। বাড়ি পশ্চিম বর্ধমান(Paschim Burdwan) জেলার আসানসোল সদর মহকুমার কুলটি থানার(Kulti PS) সাঁকতোড়িয়া গ্রামে।

পবনের স্ত্রী সুনীতা কুমারী যিনি একজন নার্স অভিযোগ করেছেন যে, তাঁরা বাড়ি বানিয়েছিলেন বলে অভিজিৎ আচার্য ওরফে বাপ্পা পবনের কাছ থেকে ২ লক্ষ টাকা তোলা চেয়েছিল। সেই টাকা না দিতে চাওয়ার জেরেই অশান্তি। পবনে বারবার চাপ দেওয়া হচ্ছিল টাকা নিয়ে বাপ্পার অফিসে আসার জন্য। সেই কারণেই পবন সোমবার রাতে বাধ্য হয়ে সোমবার রাতে বাপ্পার অফিসে যায়। সেখানে বাপ্পাকে মারধর করে মিথ্যা অভিযোগ করে পুলিসকে দিয়ে গ্রেফতার করানো হয়। বাপ্পার অভিযোগ পবন বন্দুক নিয়ে তার অফিসে চড়াও হয়েছিল তাকে খুন করার জন্য। তাই তার অনুগামীরা পবনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, পবনকে গ্রেফতার করা হলেও তাঁর কাছ থেকে কোনও বন্দুক বা আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। এমনকি মেলেনি কোনও অস্ত্রও। আবার সোমবার রাতেই জেসিনি মেশিন দিয়ে পবনের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাপ্পা এখনও এই ঘটনায় গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে সাঁকতোড়িয়া গ্রামে।

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?

দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান? উৎসবের সময়ে দরজায় ঝোলান এই পাতাগুলি

ধন-সম্পদ ও সুখ পেতে চান? বিজয়া দশমীর আগে বাড়িতে লাগান এই ৩ গাছ

মন খারাপ থাকলে অনলাইনে শপিং করুন, ভাল সময় কাটবে, রাস্তায় গাড়ি আস্তে চালান

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা