আত্মঘাতী লকেট ঘনিষ্ঠ বিজেপি নেত্রী, তদন্তে পুলিশ

ইন্দপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: আত্মঘাতী হলেন বিজেপি (BJP) নেত্রী। তিনি হুগলীর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। আত্মঘাতী ঝুমা গোস্বামী ছিলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য। এছাড়াও তিনি ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার পর্যবেক্ষক। গত শনিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লকের ছত্রবাইদ গ্রামের ঘটনা।

ওই নেত্রীর বাড়ি থেকেই উদ্ধার করা হয় তাঁর দেহ। এরপরে ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানান তিনি মৃত। ইন্দপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝুমার স্বামী কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। ছেলে টিউশনি পড়তে গিয়েছিল। পড়ার পর বাড়ি ফিরে এসে ছেলে দেখতে পায়, মায়ের দেহ ঝুলন্ত অবস্থায় র‍য়েছে। তারপরেই দেহ উদ্ধার করা হয় প্রতিবেশীদের সাহায্যে।

পুলিশ জানিয়েছে, কী করে মৃত্যু (DEATH), তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে। মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। মৃতার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

বিশ্বকাপের‌ আসরে ৩৬ বছর পর ফের মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

সোনা-রুপোর দামে বড় পতন! দেখুন লক্ষ্মীবারের দর

এবার বড় পর্দায় চমক দেখাতে প্রস্তুত ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু’রা, প্রকাশ্যে ‘মির্জাপুর’-এর টিজার

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি