শান্তনু ঠাকুরের স্ত্রীকে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল বিজেপি নেতা-কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগদা: প্রার্থীপদ নিয়ে বিজেপির অন্দরে অশান্তির আগুন কিছুতেই নিভছে না। গতকাল মঙ্গলবারই (৩১ মার্চ) বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের নাম ঘোষণা করেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। ঘোষণার পর থেকেই বাগদার বিজেপি নেতা-কর্মীরা তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন৷ সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার পর বুধবার (১ এপ্রিল) পথে নেমে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা-কর্মীরা। প্রার্থী বদল না করা হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন শুরু করবেন বলেও হুঙ্কার ছেড়েছেন তাঁরা।

সোমা ঠাকুরের প্রার্থীপদের বিরোধিতা করে এদিন বৈঠক করেন বিজেপির কর্মী- সমর্থকরা। তারপর হেলেঞ্চা বাজারে মিছিল এবং পথসভা করেন৷ মিছিল থেকে শ্লোগান দেওয়া হয়, ‘বহিরাগত প্রার্থী মানছি না, মানব না৷’, ‘শান্তনু ঠাকুর দূর হটো’, ‘ঠাকুরবাড়ির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও’, ‘দুর্নীতিগ্রস্থ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, লড়তে হবে একসাথে।’ প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর, বিজেপির একাধিক পঞ্চায়েত সমিতির সদস্য।

মিছিলে থাকা এক পঞ্চায়েত সদস্য ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘শান্তনু ঠাকুর নিজের বোনকে (মধুপর্ণা ঠাকুর) জেতাতে স্ত্রীকে (সোমা ঠাকুর) প্রার্থী করেছেন৷ শান্তনু ঠাকুর আশ্বাস দিয়েছিলেন, স্থানীয় প্রার্থী হবে। কিন্তু তিনি নিজের বউকে প্রার্থী করে দিয়েছেন৷ বহিরাগত কাউকে আমরা প্রার্থী হিসাবে মানব না। যিনি কোনও দিন রাজনীতি করেননি, রাজপথে নেমে আন্দোলন করেননি, তাকে প্রার্থী হিসাবে চাপিয়ে দেওয়া মেনে নেওয়া হবে না। প্রার্থী বদল না হলে আরও বৃহত্তর আন্দোলন হবে।’

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ডোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস