মা ক্যান্টিনের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা! আসরে নেমে আশ্বাস পদ্ম নেতাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ফালাকাটা: ১৫ বছর পরে পালাবদল হয়েছে রাজ্যে। এরপরেই অনিশ্চয়তা দেখা দিয়েছে মা ক্যান্টিনের ভবিষ্যৎ নিয়ে। আলিপুরদুয়ার পুরসভার দু’টি মা ক্যান্টিন বন্ধ হওয়ার ইঙ্গিত মিলেছে। এই ক্যান্টিন বন্ধ হলে বিপাকে পড়বেন বহু গরিব মানুষ। প্রতিদিন ফালাকাটা শহরের কয়েকশো মানুষ ৫ টাকার বিনিময়ে দুপুরের খাবার খান এই মা ক্যান্টিন থেকে। এগুলো বন্ধ হয়ে গেলে দুপুরের খাবারের থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে আশ্বাস দিয়েছে বিজেপি। তাঁরা জানিয়েছে, মা ক্যান্টিন বন্ধ করা হবে না। প্রথম দিকে কয়েকদিন সমস্যা হলেও পরিস্থিতি সামাল দেওয়া হবে।

ফালাকাটা পুরসভার চেয়ারম্যান অভিজিৎ রায় জানিয়েছেন, চাল সরবরাহ বন্ধ থাকার কারণে ক্যান্টিন বন্ধ হয়েছে। করোনার সময়ে আলিপুরদুয়ার পুরসভার ক্যান্টিন দু’টি চালু করা হয়। ফালাকাটা পুরসভায় মা ক্যান্টিন দু’টি পরে চালু হয়েছিল। আলিপুরদুয়ার পুরসভার এই ক্যান্টিন ২টিতে প্রতিদিন গড়ে ৪৫০ জন মানুষ খাবার নিতে আসেন। আগে ৫০০ জন খাবার নিতে আসত। বর্তমানে এগুলো বন্ধ থাকার পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই বলেই জানিয়েছেন ফালাকাটা পুরসভার চেয়ারম্যান অভিজিৎ রায়।

তিনি আরও বলেছেন, কিছু সমস্যার কারণে বন্ধ থাকলেও এই ক্যান্টিন কোনওভাবেই বন্ধ করা হবে না। মা ক্যান্টিনের মেনু হিসেবে পাতে থাকত ভাত, ডাল, সবজি ও ডিম। মাত্র ৫ টাকায় এই খাবার পেয়ে ভিড় করতেন ফুটপাতবাসী থেকে গৃহহীন মানুষরা। শনিবার মেলেনি খাবার। তারপরেই দুশ্চিন্তার মেঘ দেখা দিয়েছে। অসহায় পরিবার গুলোর প্রশ্ন, বন্ধ হবে না তো এই ৫ টাকার ক্যান্টিন? বিজেপির পক্ষ থেকে যদিও আশ্বাস দেওয়া হয়েছে পরিষেবা চালিয়ে যাওয়ার। 

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের