বিজেপি বিধায়ক মুকুটমণির যোগদান তৃণমূলে, ধাক্কা পদ্মের

এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই জোড়াফুলে পা রাখেন মুকুটমণি অধিকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: তুমি একটা উইকেট নাও, আমিও তোমার একটা উইকেট নেব। সেটাও তোমারই দলের। নীরব ভাবে এই বার্তাই দিয়ে দিল বাংলার(Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। আর সেটাও কেন্দ্রের শাসক দল বিজেপিকে। তৃণমূলের নেতা তাপস রায় যিনি বরানগরের বিধায়ক, তিনি যোগ দিয়েছেন বিজেপিতে। আর সেটাও বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে। তার আগে দলের সব পদ থেকে ইস্তফাও দিয়েছেন। সেই ঘটনার পরে পরেই এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিজেপিরই এক বিধায়ক(BJP MLA) মুকুটমণি অধিকারী(Mukutmani Adhikari) যোগ দিলেন তৃণমূলে। এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) হাত ধরেই জোড়াফুলে পা রাখেন মুকুটমণি। কলকাতার কলেজ স্কোয়ার থেকে এদিন তৃণমূলের যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল, সেই মিছিল শুরুর আগেই সেখানে অভিষেকের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন মুকুটমণি। তারপর অভিষেকের সঙ্গেই মুকুটকে মিছিলে পা মেলাতে দেখা যায়।

মুকুটমণি ছিলেন সরকারি চিকিৎসক। এই পদে থেকেই তিনি উনিশের লোকসভা নির্বাচনে নদিয়া জেলার রানাঘাট লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন। কিন্তু যেহেতু কোনও সরকারি পদে থেকে কোনও নির্বাচনে লড়াই করা যায় না, তাই মুকুটের মনোনয়ন ঘিরে আইনি ও রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়। মুকুট তাঁর চাকরি থেকে পদত্যাগ করার আবেদন জানালেও সরকারি স্তরে তা গৃহীত হয়নি। আর তাই মুকুট বাধ্য হন তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নিতে। সেই জায়গায় প্রার্থী হন সেই সময়কার বিজেপির নদিয়া জেলা সভাপতি জগন্নাথ সরকার। সেই ভোটে জগন্নাথ জিতে সাংসদও হন। যদিও মুকুটের অনুগামীদের দাবি, জগন্নাথই কলাকাঠি নেড়ে মুকুটের চাকরি থেকে পদত্যাগের আবেদন গৃহীত হতে দেননি। কার্যত সেই সময় থেকেই মুকুট ও জগন্নাথের ঠান্ডা যুদ্ধ শুরু। একুশের ভোটের আগে মুকুট সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন এবং তাঁর আবেদন গৃহীত হলে একুশের ভোটে তিনি রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসাবেই অবতীর্ণ হন।

সেই ভোটে মুকুট পেয়েছিলেন ১ লক্ষ ১৯ হাজার ২৬০টি ভোট। তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী বর্ণালী দে রায় পান ১ লক্ষ ২ হাজার ৭৪৫ ভোট। অর্থাৎ প্রায় ১৭ হাজার ভোটের ব্যবধানে জিতে বিধায়ক হয়েছিলেন মুকুটমণি। তাঁর লক্ষ্য ছিল এবারের লোকসভা নির্বাচনে রানাঘাট থেকেই বিজেপির প্রার্থী হবেন। কিন্তু মতুয়া হওয়া সত্ত্বেও, মতুয়া অধ্যুষিত রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে মুকুটকে প্রার্থী করেনি বিজেপি। পরিবর্তে টিকিট দেওয়া হয় জগন্নাথকেই। সেই থেকেই মুকুটের অনুগামীরা প্রকাশ্যেই জগন্নাথের বিরুদ্ধে সরব হতে শুরু করেন। এর পরে এদিন দেখা গেল মুকুটের জার্সি বদল। যদি তিনি তৃণমূলে এসে রানাঘাট থেকে জোড়াফুলের প্রার্থী হয়ে যান তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কেননা মুকুটের যোগদানে লাভবান হবে তৃণমূলই। কেননা একদিকে মুকুট মতুয়া, অন্যদিকে জগন্নাথের তুলনায় স্বচ্ছ ভাবমূর্তি। এই দুইয়ের মিশেলে মুকুটের হাত ধরে রানাঘাটা লোকসভা কেন্দ্র ফের দখল করতে ঝাঁপাবে তৃণমূল।

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়