দিলীপের সভার পরই মণ্ডল সভাপতিকে মারধর জেলা সভাপতির অনুগামীরা, পিস্তল–ইট–বাঁশ প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিজেপির অন্দরে যে গোষ্ঠীদ্বন্দ্ব এখনও চরম আকারে রয়েছে সেটা আর একবার প্রকাশ্যে চলে এল। খোদ বিজেপি নেতা দিলীপ ঘোষের সভার পরই দেখা গেল, বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তরপাড়া মাখলা মণ্ডলে। এখানে দিলীপ ঘোষের সভা ছিল। আর তা করে সেখান থেকে বেরিয়ে চলে যাওয়ার পরই মাখলা মণ্ডল অফিসের ভিতরেই মণ্ডল সভাপতি গৌতম মাঝিকে বেধড়ক মারধর করা হয়। আর তা করে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি সুমন ঘোষের অনুগামীরা। শুধু তাই নয়, রিভলবারের বাট, ইট, বাঁশ দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগে এই ঘটনা প্রমাণ করছে বিজেপি পিস্তল আমদানি করেছে। এবার তারা নির্বাচনেও হিংসার বাতাবরণ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এমন গোষ্ঠীদ্বন্দ্ব রাজ্যের সর্বত্র থাকায় বিধানসভা নির্বাচনের ফলাফলে প্রভাব পড়বে বলেও মনে করছেন অনেকে। আর এই মারধরে গুরুতর আহত হয়ে বিজেপি নেতা–কর্মীরা উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করেছেন। এমনকী পরে তাঁরা উত্তরপাড়া থানায় অভিযোগও দায়ের করেছেন। এখন জানা যাচ্ছে, মণ্ডল সভাপতি গৌতম মাঝির আঘাত গুরুতর। তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে কেন এই মারামারি?‌ তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই বিষয়ে আহত গৌতম মাঝির অভিযোগ, জেলা সভাপতি সুমন ঘোষ আসলে টাকা খেয়ে দল যাতে না জেতে তার জন্য সমস্ত মণ্ডল এলাকায় গণ্ডগোল বাধিয়ে রেখেছেন। আর তাঁর সাঙ্গপাঙ্গরা মণ্ডল অফিসে মণ্ডল সভাপতির পদ থেকে তাঁকে ইস্তফা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। সেটাতে তিনি রাজি না হওয়ায় তাঁকে এবং দলের বেশ কয়েকজন আদি কর্মীকে ব্যাপক মারধর করা হয়েছে। মাখলা মণ্ডলের বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক বাপ্পা মণ্ডল এই ঘটনায় সরাসরি জেলা সভাপতিকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করেছেন।

এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে সভা করার দিনই পাল্টা উত্তরপাড়া মাখালা এলাকায় সভা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে কিছু সাংগঠনিক ভোকাল টনিক দিয়ে তিনি বেরিয়ে যান। তবে ওই সভায় মণ্ডল কমিটির লোকজনরা অনুপস্থিত ছিলেন। দিলীপ ঘোষ চলে যেতেই ঘটে এই সংঘর্ষের ঘটনা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত বিজেপির শ্রীরামপুর সংগঠনিক জেলার সভাপতি সুমন ঘোষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনা নিয়ে এখনও চাপা উত্তেজনা রয়েছে উত্তরপাড়া মাখলা মণ্ডল অফিস চত্বরে। এই পরিস্থিতিতে বিজেপির অস্বস্তি বাড়ল বলেই মনে করা হচ্ছে।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক