দেওয়াল লেখার কর্মী নেই, বিজেপি খুঁজছে ভাড়াটে শিল্পী

বিজেপি এখন দেশের শাসক দল, বাংলার প্রধান বিরোধী দল, সেখানেই কিনা দেওয়াল লেখার কর্মী নেই। শেষে কিনা দেওয়াল লিখতে এজেন্সির হাত ধরছে বঙ্গ বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: হায় রে, এ কী দুর্দশা! দেশের শাসক দল, বাংলার প্রধান বিরোধী দল, সেখানেই কিনা দেওয়াল লেখার কর্মী নেই। এ দুরাবস্থা তো বাংলার বুকে বাম(Left) বা কংগ্রেসের(INC) শিবিরেও দেখতে পাওয়া যায় না। শেষে কিনা দেওয়াল লিখতে ভাড়াটে শিল্পীর খোঁজ করছে বঙ্গ বিজেপি(Bengal BJP)। বোঝো ঠ্যালা। মাঠেঘাটে দিবারাত্রি পিসি-ভাইপোকে গাল পেড়ে বেড়ানো পদ্মপার্টির নেতাদের দলে কিনা দেওয়াল লেখার কর্মী নেই। এরাই নাকি ২৪’র লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫টা আসন নিয়ে দিল্লি যাবে। কার্যত পঞ্চায়েত ভোটের(Panchayat Election) আগে বেআব্রু হয়ে গেল বঙ্গ বিজেপির সাংগঠনিক দুর্দশার ছবি। মহল্লায় মহল্লায় পার্টির পক্ষে দেওয়াল লেখার কর্মীই মিলছে না।

আরও পড়ুন মমতা যা পারেন, মোদি তা পারেন না, বুঝিয়ে দিল কেন্দ্র

গত ৬ এপ্রিল ছিল বিজেপির প্রতিষ্ঠা দিবস। সেদিন থেকেই দেশজুড়ে দলের প্রচারে দেওয়াল লিখন কর্মসূচি শুরু হয়। ৩০ মে তা শেষ হবে। কেন্দ্রীয় নেতৃত্বের ঠিক করে দেওয়া এই প্রচার অভিযানে বিধানসভা কেন্দ্র ভিত্তিক এক হাজার দেওয়াল লেখার নির্দেশ দেওয়া হয় দেশের প্রতিটি রাজ্যের বিজেপি নেতৃত্বকে। সেই হিসাবে বাংলায় ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ২ লক্ষ ৯৪ হাজার দেওয়ালে সেই প্রচার চালাতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, নির্দিষ্ট সময়ে তা শেষ করা তো বহু দূরের কথা ২ লক্ষ ৯৪ হাজার দেওয়ালে লেখার মতো কর্মীই পাচ্ছে না বঙ্গ বিজেপি। বাড়ির বাইরের পাঁচিলে পদ্ম প্রতীক আঁকাতে হিমশিম খাচ্ছে গেরুয়া পার্টি। তার ফলে, এবার বেসরকারি এজেন্সি বা সংস্থার সঙ্গে চুক্তি করতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। সংশ্লিষ্ট এজেন্সি বিজেপির হয়ে বাংলাজুড়ে দেওয়াল লিখবে মোটা টাকার বিনিময়ে। বঙ্গ রাজনীতির সামগ্রিক সংস্কৃতিতে এই অঘটন যতটা না অভূতপূর্ব, তার থেকেও বেশি তাৎপর্যপূর্ণও। কেননা তা দলের সাংগঠনিক দুর্বলতাকে বেআব্রু করে দিয়েছে।

আরও পড়ুন প্রাণে মারার হুমকি দিয়ে বার বার ধর্ষণ, অভিযুক্ত BJP কর্মী

বাংলায় কংগ্রেস, বামফ্রন্ট কিংবা তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরাই দেওয়াল লিখে থাকেন। কর্মীদের উৎসাহ দিতে সংশ্লিষ্ট দলের নেতারাও রাস্তায় নেমে তুলিতে টান দেন। গত বিধানসভা ভোটে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও(Mamata Banerjee) দেওয়াল লিখতে দেখা যায়। সেই ভোটে গোহারা হওয়ার পর বিজেপির সংগঠন কার্যত ধসে গিয়েছে। দু’বছর পর, পার্টির এমনই করুণ দশা যে দেওয়াল লেখার কর্মীরই ভয়াবহ আকাল প্রকাশ্যে চলে এসেছে। বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দলেরই এক বৈঠকে এই দেওয়াল লিখনের সার্বিক ব্যর্থতা নিয়ে সরব হয়েছিলেন বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। কেননা তাঁর কাছে রিপোর্ট এসেছে, কর্মসূচি শেষে দু’দিন আগের হিসেব অনুযায়ী, লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ দেওয়ালে চুনকামই করা যায়নি। তারপরেই ঠিক হয় এজেন্সি দিয়ে বিজেপির হয়ে দেওয়াল লেখানো হবে। কিন্তু প্রশ্ন, এভাবে এজেন্সি দিয়ে নয় দেওয়াল লিখন সম্ভব হল, কিন্তু ভোটে জেতা যাবে তো!

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের