জঙ্গলমহলে বিজেপি মাও-পোস্টার ছড়াচ্ছে, বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েকদিন ধরে জঙ্গলমহলে একের পর এক উদ্ধার হচ্ছে ‘মাওবাদী’ নামাঙ্কিত পোস্টার। এর ফলে জঙ্গলমহল জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। বুধবার নবান্নে ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে সাংবাদিকদের সামনে সেই মাও আতঙ্ক খারিজ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ায়। রাজ্যের প্রশাসনিক প্রধা্নের দাবি এই পোস্টারের মাধ্যমে মাও আতঙ্ক ছড়ানোর পেছনে কাজ করছে বিজেপি।

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়  মাও পোস্টার উদ্ধার হওয়া নিয়ে সরব হন। এদিন মাওবাদী পোস্টারের বিষয়ে ঝাড়গ্রাম জেলার জেলাশাসক ও এসপির সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মাও-পোস্টার সম্পর্কে তাঁদের কাছে বিস্তারিত জানতে যান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন “কোথাও কোথাও একটা দুটো পোস্টার বিজেপি লাগিয়ে দিচ্ছে। সেটাকে নিয়েই মাওবাদী মাওবাদী উত্তেজনা করা হচ্ছে। সবটাই পরিকল্পনা মাফিক হচ্ছে। পুলিশকে জঙ্গলমহলে আরও সক্রিয় হতে হবে।” ঝাড়গ্রামের জেলাশাসক ও এসপির সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পোস্টার সম্পর্কে তাঁদের কাছে বিস্তারিত জানতে যান তিনি।

উল্লেখ্য সম্প্রতি মাও-হামলার আশঙ্কা মাথাচড়া দিয়েছে। সেই প্রেক্ষিতে মাওবাদীদের ঠেকাতে চার রাজ্যের মুখ্যসচিব মঙ্গলবার নবান্নে বৈঠক করে। বাংলা, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার মুখ্যসচিবরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। জানা গিয়েছে, গোয়েন্দা রিপোর্টে বিশেষ নজর রাখবে রাজ্য। তথ্য এসেছে, সীমান্ত পেরিয়ে রাজ্যে ঢুকতে চাইছে মাওবাদীরা। সংগঠন বাড়ানোর চেষ্টা চালাচ্ছে ওই সংগঠন। তাই আরও নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাওবাদীদের মুক্তাঞ্চল ঝাড়গ্রাম, পুরুলিয়া (Purulia)-সহ গোটা জঙ্গলমহল। ইতিমধ্যে বহু মাওবাদী সমাজের মূলস্রোতে ফিরে এসেছেন রাজ্য সরকারের উদ্যোগে। তাঁদের জন্য চাকরিরও ব্যবস্থা করে দিয়েছে রাজ্য সরকার। ঝাড়গ্রামের জেলাশাসক ও এসপির তরফে এদিন মুখ্যমন্ত্রীকে জানানো হয়, মাওবাদীদের নামে পোস্টার উদ্ধার হলেও মাওবাদীদের কোনও কার্যকলাপ জঙ্গলমহলে নেই। বুধবার বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, তিনি খুব শীঘ্রই জঙ্গলমহলে যাবেন। আরও মাওবাদীর চাকরি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান এদিন।

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

চুক্তিপত্র পাঠানো হয়েছে, ইস্টবেঙ্গলের নতুন কোচের আসনে মোহনবাগানের প্রাক্তন হাবাস!

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র