বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আসর বসবে আমেরিকা, মেক্সিকো ও ক্যানাডা এই তিন দেশে ৷ চূড়ান্ত হয়ে গেছে গ্রুপ পর্বের সূচি। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার আশায় ফুটবলপ্রেমীরা। এর মাঝেই বিশ্বকাপে নতুন নিয়ম বাধ্যতামূলক করল ফিফা।

আসন্ন ২০২৬ সালের বিশ্বকাপে ফুটবলারদের ‘অভব্যতা’ নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছে ফিফা। খেলা চলাকালীন বিপক্ষের প্লেয়ারের সঙ্গে তর্কাতর্কির সময় কোনও প্লেয়ার যদি জার্সি বা হাত দিয়ে নিজের মুখ ঢেলে ফেলেন, কিংবা রেফারির সিদ্ধান্তে অসন্তোষ দেখিয়ে মাঠ ছাড়েন, তা হলে সংশ্লিষ্ট প্লেয়ারকে সোজা লাল কার্ড দেখিয়ে দেওয়া হতে পারে। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছাড়ার শাস্তি হিসেবে প্লেয়ারকে লাল কার্ড দেখানোর যে সিদ্ধান্ত নিতে চলেছে ফিফা, তার কারণ এ বছরের আফ্রিকা নেশনস ফাইনাল। সেই ম্যাচে রেফারির পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের একাধিক প্লেয়ার মাঠ ছেড়ে বেরিয়ে যান। ফিফার পক্ষ থেকে এক বিবৃতি মারফত বলা হয়েছে, ‘কোনও প্লেয়ার যদি রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছাড়ে, তা হলে তাকে লাল কার্ড দেখানো হতে পারে। তবে সেটা পুরোপুরি নির্ভর করবে আয়োজকদের উপর।’সঙ্গে আরও জুড়ে দেওয়া হয়েছে, ‘শুধুমাত্র প্লেয়ার নয়। কোনও টিম অফিশিয়াল যদি দলের প্লেয়ারকে উসকায় মাঠ ছাড়তে, তা হলে তাকেও লাল কার্ড দেখানো হবে। কোনও টিম যদি খেলা পণ্ড করে দেওয়ার চেষ্টা করে, তা হলে বিপক্ষ টিম ওয়াকওভার পেয়ে যাবে।’

আরও পড়ুন: পনির খেয়েও মিলছে না ঠিকমতো প্রোটিন? এই ৫ ভুলেই কমে যাচ্ছে পুষ্টিগুণ

অন্যদিকে, সূত্রের খবর ফিফা কংগ্রেসের বৈঠকের আগে এই দুই বদলে সিলমোহর দিয়ে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। একই সঙ্গে আগে আবহাওয়া, ম্যাচের ভেন্যু অথবা স্টেডিয়ামের প্রযুক্তির উপরে নির্ভর করত কুলিং ব্রেক নেওয়া হবে কি না। এবার এই ব্রেক বাধ্যতামূলক করা হল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে দুই অর্ধেই নেওয়া হবে হাইড্রেশন ব্রেক। প্রতিটা ম্যাচেই এই নিয়ম পালিত হবে। আগে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেরোলে তবেই নেওয়া যেত কুলিং ব্রেক। এ বার সেই নিয়মও পাল্টে গেল। সম্প্রতি ইউএসএ তে ক্লাব বিশ্বকাপে অতিরিক্ত আর্দ্রতার জন্য সমস্যায় পড়েছিলেন ফুটবলাররা। তাই বিশ্বকাপের আগে এই দুই সতর্কতামূলক পদক্ষেপ ফিফার।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা