শুভেন্দুর বিপরীত লাইন ঘোষণা করে দিলেন শমীক, বঙ্গ–বিজেপির অঙ্গ–শোভায় কোন্দল চরমে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। বুথস্তরের সংগঠন সেখানে তলানিতে রয়েছে বিজেপির। সেখানে লাইন নেওয়া হয় হিন্দু ভোট একজোট করার। এই লাইন বারবার শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। সুতরাং মুসলিম বিরোধী একটা বাতাবরণ তৈরি করা হয়েছিল। এবার শুভেন্দু লাইনের বিপরীত লাইন ঘোষণা করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এই ঘোষণার পরই দলের অন্দরে কোন্দলের ছবি স্পষ্ট হয়ে উঠেছে। দলের বহু নেতা–কর্মী এখন কোন লাইন ধরে হাঁটবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে সব শেষে বিষয়টি বেলাইন হয়ে যাবে না তো?‌ উঠছে প্রশ্ন।

এদিকে বিধানসভা নির্বাচনের মরশুম শুরুর আগে থেকেই রাজ্যে সংখ্যালঘু ভোট বিজেপি পায় না বলে অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই তিনি একবার বলেছিলেন, এখন আর সবকা সাথ সবকা বিকাশের পথে হাঁটলে চলবে না। যো বিজেপি কা সাথ, বিজেপি উসকা সাথ বলে বিতর্ক তৈরি করেছিলেন। এমনকী সংগঠন থেকে সংখ্যালঘু মোর্চা বাদ দেওয়ার পক্ষেও দলীয় সভায় সওয়াল করেছিলেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে বিতর্ক চরমে ওঠে। এবার রাজ্যের সংখ্যালঘুদের প্রতি উদার মনোভাব দেখিয়ে ভিন্ন সুর শোনালেন শমীক ভট্টাচার্য। সুতরাং সংখ্যালঘু লাইনে শুভেন্দু–শমীকের বিপরীত লাইন প্রকাশ্যে চলে এল।

অন্যদিকে এই দুই নেতার বিপরীত লাইন যে দলের অন্দরে কোন্দলেরই সামিল তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ রাজ্য কমিটি, জেলার সাংগঠনিক কমিটি, মণ্ডল কমিটি থেকে শুরু করে মোর্চাগুলির মাথায় ইনচার্জ বসানো হয়েছে। আর সব জায়গা থেকে শুভেন্দু ঘনিষ্ঠদের বাদ দেওয়া হয়েছে। এভাবেই কোণঠাসা করা হচ্ছিল শুভেন্দুকে বলে অভিযোগ। সেখানে নিয়ে আসা হচ্ছিল আদি নেতাদের। এবার দলের সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্মেলনে শমীক ভট্টাচার্য বলেন, ‘‌সংখ্যালঘুদের কাছে পৌঁছতে হবে। যাঁদের হাতে তরোয়াল আছে সেটা কেড়ে তাঁদের হাতে আমরা কলম ধরিয়ে দেব। বোমার পরিবর্তে হাতে বই তুলে দেব।’‌

এছাড়া সংখ্যালঘুদের কাছে টানতে বার্তাও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আবার সংখ্যালঘু ভোট যাতে সিপিএম এবং হুমায়ুন কবীরের দল না পায় সেই চেষ্টাও করেছেন। তাই তো শমীকের বক্তব্য, ‘‌বিজেপি নীতিগতভাবে সংখ্যালঘু–সংখ্যাগুরু বিভাজন মানে না। কিন্তু মুসলমানদের বিরুদ্ধে বিজেপি যুদ্ধ ঘোষণা করেছে বলে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। বাবরি মসজিদ তৈরির চেষ্টা হুমায়ুনের। আর মসজিদ তৈরির পিছনে সিপিএম পার্টির মধ্যে সেলিমও আছেন। ধর্ম না মানা পার্টির নেতা এখানে যিনি বিজেপিকে আক্রমণ করছেন তিনি আবার রাতের বেলা হুমায়ুনের সঙ্গে গোপনে বৈঠক করছেন।’‌

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, অভিষেকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত

‘বাম-তৃণমূল জমানায় বাংলায় শিল্পের পরিবেশ ছিল না’, বণিকসভার অনুষ্ঠানে বললেন শমীক

বিদেশ সচিব বিক্রম মিস্রীর মেয়াদ এক বছর বাড়াল কেন্দ্র

‘হাতে বিয়ারের বোতল, মুখে গালির ফোয়ারা’, প্রকাশ্যে কেতনের বাগদত্তা সিয়ার ভিডিও

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

‘গর্ভপাতে নষ্ট হয়েছিল প্রথম সন্তান’, অব্যক্ত যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন বলি সুন্দরী

‘রামনবমীতে গোলমাল পাকাতে বরাত দিয়েছিলেন ইট-বোমা’, শাকিরের বিরুদ্ধে বিস্ফোরক দাবি NIA-এর

নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

‘লেখাপড়া করে যে…’, চিনে টাই পরে ক্লাসরুমে হাজির মানবসদৃশ রোবট

মাথায় ঝুলছে গ্রেফতারির খাড়া! কলকাতা হাইকোর্টে ছুটলেন অনুব্রত

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র