‘ভক্তদের হয়রানি সহ্য করব না’, কানাডা কনসার্টে খালিস্তানি তাণ্ডব নিয়ে মুখ খুললেন দিলজিৎ

সপ্তাহ দুয়েক আগে ক্যালগারিতে আয়োজিত পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের 'অরা' কনসার্টে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ দুয়েক আগে ক্যালগারিতে আয়োজিত পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের ‘অরা’ কনসার্টে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কনসার্টে কয়েকজন দর্শককে খালিস্তানের পতাকা নাড়াতে দেখে মাঝপথেই গান গাওয়া বন্ধ করে দেন দিলজিৎ। এবং তিনি তাঁর নিরাপত্তাকর্মীদের তাঁদের কনসার্ট থেকে বের করে দিতে বলেন। সঙ্গে তিনি বিক্ষোভকারী দের সম্বোধন করে বলেন, তাঁর কনসার্টে যতই খালিস্তানি পতাকা ওড়ানো হোক না কেন, তিনি যেখানেই যাবেন পঞ্জাবকে গর্বিত করবেন।

তবে কনসার্ট থেকে দর্শকদের বের করে দেওয়ার ঘটনা পঞ্জাবি সম্প্রদায়ের মধ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন গায়ক। তিনি বিতর্ক প্রসঙ্গে বলেন, তিনি তাঁর ভক্তদের হয়রানি, কখনই বরদাস্ত করবেন না। বিষয়টি ব্যানার বা পতাকা নিয়ে ছিল না, এর পেছনের উদ্দেশ্য নিয়ে ছিল।

রবিবার (১০ মে), দিলজিৎ ইনস্টাগ্রাম স্টোরিজে বিষয়টি স্পষ্ট করে জানান, ‘বাইরে দাঁড়িয়ে প্রতিবাদ যে কেউ করতে পারে। কিন্তু যদি আপনি অনুষ্ঠানস্থলে ঢুকে আমার ভক্তদের হয়রানি করার চেষ্টা করেন, তবে তা আমি সহ্য করব না। কেউ যদি ব্যানার নিয়ে এসে দেখাতে চায়, তাঁরা কোথা থেকে এসেছেন। একই পতাকা নিয়ে ভিতরে ঢুকে ভক্তদের গালিগালাজ করেন, আমি তা কিছুতেই বরদাস্ত করব না। বাইরে দাঁড়িয়ে তাঁরা প্রতিবাদ করতে পারে, কিন্তু ভিতরে ঢুকে আমার ভক্তদের হয়রানি করতে পারে না। তাই আমি সেদিন নিরাপত্তা কর্মীদের তাঁদের বের করে দিতে বলেছিলাম। আমি কোনও ব্যানারের বিরুদ্ধে কিছু বলিনি। তাই মিথ্যা কথা ছড়াবেন না। গত বছর থেকে এই বিষয়টি নিয়ে আমি কথা বলা এড়িয়ে যাচ্ছিলাম, কিন্তু আর চুপ থাকব না।’ দিলজিৎ দোসাঞ্জকে শেষবার ‘বর্ডার ২’ ছবিতে দেখা গিয়েছিল। তিনি এখন ইমতিয়াজ আলি পরিচালিত আসন্ন রোমান্টিক ড্রামা ‘ম্যায় ভাপাস আউঙ্গা’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই ছবিতে শর্বরী, বেদাং রায়না এবং নাসিরুদ্দিন শাহও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’