তৃণমূল নেতাদের ট্রিটমেন্ট করে বাড়ি পাঠিয়ে দেবেন : সুকান্ত মজুমদার

Share:

নিজস্ব প্রতিনিধি, গাইঘাটা:পঞ্চায়েতে ভোট লুঠ করতে এলে তৃণমূল নেতাদের ট্রিটমেন্ট করে বাড়ি পাঠিয়ে দেবেন। পুলিশের ওপর ভরসা করে থাকতে হবে না। উত্তর২৪পরগনা জেলার গাইঘাটা বিধানসভা কেন্দ্রের ঠাকুরনগরে বিজেপির এক কর্মী সভায় এভাবে ফের হুমকি দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Mazumdar)।গাইঘাটা বিধানসভার কেন্দ্রের ঠাকুরনগরে বৃহস্পতিবার কর্মীসভা ছিল। সেই কর্মীসভায় দুপুর দুটো নাগাদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, ১০০ দিনের কাজের টাকা তৃণমূল সরকারকে(TMC Goverment) কেন্দ্র কেন দেবে। আজ নদিয়া জেলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক নিয়েও সুকান্ত মজুমদারের কণ্ঠে শোনা যায় কু -কথা।সুকান্ত মজুমদার ছাড়া এদিন কর্মীসভায় উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, বনগাঁ (Banga)দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার।

এদিন এই কর্মী সভায় গাইঘাটা(Gaighata) বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুব্রত ঠাকুর ও বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর উপস্থিত ছিলেন না। ফলে এর থেকে পরিষ্কার বিজেপির উত্তর চব্বিশ পরগনা জেলায় গোষ্ঠী কোন্দল চরমে। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Avisekh Banerjee) পঞ্চায়েত নির্বাচনে কোন হিংসার পথ নেওয়া যাবে না বলে প্রকাশ্যে দলের নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন সেই সময় সুকান্ত মজুমদার জেলায় জেলায় ঘুরে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে সাধারণ মানুষকে পুলিশ কোন ব্যবস্থা নেবে না বলে আইন নিজেদের হাতে তুলে নিতে উস্কানিমূলক প্রচার করতে শোনা যাচ্ছে।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক