মাটির ঘরে পাত পড়েছিল শাহদের, ব্রাত্য শালবনীর সেই আদিবাসী পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি : মাটির ঘর। আর্থিক অবস্থা তেমন নেই। তার মধ্যেও নিজেদের সর্বস্ব নিয়ে শালবনির এক আদিবাসী পরিবার খাওয়ারের আয়োজন করেছিলেন অমিত শাহদের জন্য। ৫ বছর আগে মাটির দাওয়ায় বসে সেই খাবার বেশ আয়েশ করেই খেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তৎকালীন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, দলের পর্যবেক্ষক কৈলাশ বিজয় বর্গীয়, মুকুল রায় সহ এক ঝাঁক বিজেপি নেতৃত্ব। সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। দ্রুত সেলিব্রেটি হয়ে উঠেছিলেন ওই আদিবাসী দম্পতি। কিন্তু আজ তাঁরাই ব্রাত্য। কেউ খোঁজ নেয় না তাঁদের। নামেই বিজেপির শীর্ষ নেতৃত্ব তাঁদের পরিস্থিতি দেখেছে। 

আক্ষেপের সুর শোনা গিয়েছে ওই দম্পতির গলায়। তারা বলেছেন, খাওয়া-দাওয়া সেরে যে চলে গেলেও পাঁচ বছরে একবারও খোঁজ নেয়নি কেউ। তৃণমূলের পক্ষ থেকে দেওয়া বাড়ির দেওয়ালেই তাঁরা লিখে গিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। জঙ্গলমহলের আবেগ ছুঁতেই দিন দরিদ্রের ঘরে এসেছিলেন তাঁরা। আসল কাজ করেনি তাঁরা। 

শালবনী ব্লকের বালিজুরি গ্রামে ঝুনু সিংয়ের ছোট্ট বাড়ি। সেখানে ২০২০ সালের ১৯ ডিসেম্বর পাত পেড়েছিলেন বিজেপি নেতৃত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী আসার খবর পেয়ে জঙ্গল থেকে জ্বালানি জোগাড় করে রান্নার আয়োজন করেছিলেন ঝুনু সিংয়ের স্ত্রী যমুনা। মেনুতে ছিল স্যালাড, রুটি, শাকভাজা, আলুভাজা, ডাল, শুক্তো, পোস্ত। শেষ কথা ছিল নলেন গুড়ের রসগোল্লা ও মিষ্টি দই।

বিজেপি নেতৃত্ব খোঁজ না নিলেও তৃণমূলের পঞ্চায়েতের সৌজন্যে মাটির বাড়ি হয়েছে পাকা। তাঁদের আক্ষেপ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাড়িতে এসেছেন, খেয়েছেন এটাই প্রাপ্তি। এর থেকে বেশি কিছু পাননা। সরকারি প্রকল্পের রেশন মেলে, স্ত্রী লক্ষ্মীর ভান্ডার পান। কোনরকমই সংসার চলে। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই সরব হয়েছে তৃণমূল ও সিপিএম। তারা জানিয়েছেন বিজেপি মুখ আর মুখোশ আলাদা। বিজেপি একটি ধাপ্পাবাজাদের দল। গরিব মানুষদের আবেগ নিয়ে খেলা করে।

আজকের রাশিফল: শনির সুনজরে কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের