রাম-বামের জোট হাবড়ায়, সিপিএমের কার্যালয়ে বিজেপির সিএএ, এসআইআর সহায়তা কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ তোলেন সিপিএম–বিজেপির গোপন আঁতাত আছে। সিপিএমের হার্মাদরাই বিজেপির জল্লাদে পরিণত হয়েছে। এই অভিযোগ প্রথম স্বীকৃতি পায় যখন নির্বাচনে সিপিএমের ভোট ট্রান্সফার হয় বিজেপিতে। এবার প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ কতটা সঠিক। সিপিএমের দলীয় কার্যালয় বিজেপিকে কাজে লাগাতে দেখা গেল। বিজেপি নিজেদের ব্যানার টাঙিয়ে ‘সিএএ এবং এসআইআর সহায়তা ক্যাম্প’ খুলে বসেছে। উত্তর ২৪ পরগনার হাবড়ার উপনে এলাকায় এই দৃশ্য দেখা গিয়েছে। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

হাবড়ার উপনে এলাকার সিপিএমের কার্যালয় বাম জমানা থেকে রয়েছে। সেটাই এখন বিজেপির আস্তানা হয়ে উঠেছে। সিপিএমের এই কার্যালয়ের তালা খুলে বিজেপির পোস্টার টাঙিয়ে ক্যাম্প করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই কার্যালয়ের চাবি খোকন মোহন্ত নামে সিপিএম সদস্যের কাছে থাকে। এই ঘটনা নিয়ে যখন ব্যাপক শোরগোল শুরু হয়েছে তখন সিপিএম নেতৃত্বের সাফাই, খোকন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করেছেন। তবে এই বিষয়টি জানাজানি হতেই পুলিশ ডেকে কার্যালয় থেকে বিজেপির ব্যানার, পোস্টার সরিয়ে দেওয়া হয়। তবে মানুষের মধ্যে ব্যাপক প্রভাব পড়েছে।

এদিকে শুধু সিপিএমের কার্যালয় ব্যবহার করাই নয়, রীতিমতো দরজায় গেরুয়া রঙের রিবন, গেরুয়া বেলুন দিয়ে সাজানো ‘সিএএ এবং এসআইআর সহায়তা ক্যাম্প’ দেখা যায়। এই নিয়ে সিপিএমের জেলা কমিটির সদস্য নারায়ণচন্দ্র দাস বলেন, ‘বড় ষড়যন্ত্র হয়েছে। আমাদের পার্টি অফিসে বসে বিজেপির কিছু লোকজন এমন কাজ করেছে। পার্টি অফিসের চাবি খোকনের কাছে থাকে। খোকন এখন বিজেপির প্রলোভনে পা দিয়ে এই কাজ করেছে। খোকন দলবিরোধী কাজ করেছে। দল তদন্ত করে ব্যবস্থা নেবে।’‌

অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, এখানের সিপিএম কর্মীরা এখন বিজেপিতে যোগ দিয়েছে। সবার উদ্যোগে এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল। আর খোকন অনেকদিন আগে থেকে বিজেপিতে আছেন। বিজেপি নেতা বিশ্বেশ্বর মণ্ডলের বক্তব্য, ‘‌পার্টি অফিস দখল করার প্রশ্নই নেই। যাঁরা সিপিএমে ছিলেন, তাঁরা এখন বিজেপিতেই। আর সিপিএমের সবাই এটা জানতেন।’‌ পারস্পরিক সাফাই দেওয়ার কাজ চললেও তৃণমূল কংগ্রেস গোটা ঘটনাকে রাম–বাম জোট বলে তোপ দেগেছে। তৃণমূল নেতা পুলক চট্টোপাধ্যায়ের কথায়, ‘‌বাংলার বুকে সিপিএম, বিজেপি এবং কংগ্রেস হাতে হাত মিলিয়ে কাজ করছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আবার একবার প্রমাণ হল। সবই ‘গট আপ।’‌

 

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের