প্রাণে মারার হুমকি দিয়ে বার বার ধর্ষণ, অভিযুক্ত BJP কর্মী

উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার খরুয়া রাজাপুর এলাকায় এক বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক নাবালিকাকে ধর্ষণ করার।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক নাবালিকাকে(Minor Age Girl) প্রাণে মারার হুমকি দিয়ে তাকে বার বার ধর্ষণের(Rape) অভিযোগ উঠেছে এক BJP কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যেই সেই ঘটনার জেরে ওই BJP কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে। ঘটনার জেরে এলাকায় যতনা চাঞ্চল্য ছড়িয়েছে তার থেকে বেশি রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। গেরুয়া শিবিরের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির নেতাকর্মীদের ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিতেই এই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। উল্লেখ্য এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বনগাঁ(Bonga) থানার খরুয়া রাজাপুর এলাকায়। তবে যে বিজেপি কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে সে এলাকারই এক প্রভাবশালী বিজেপি নেতার ছেলে। ঘটনার পর থেকেই বাপ-ব্যাটা গা ঢাকা দিয়েছে।

আরও পড়ুন ১১ জুন পাটনার পথে মমতা, যোগ দেবেন বিরোধী জোটের বৈঠকে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার পরিবারের অভিযোগ নাবালিকা একাই থাকত বাড়িতে। সেই সুযোগে প্রতিবেশী মৃন্ময় শিকদার নামে ওই BJP কর্মী তাকে প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ। বিষয়টি নাবালিকা প্রথমে তার পরিবারকে জানায়নি। পরবর্তীতে মেয়েটির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় বিষয়টি বাড়িতে জানায়। এরপরেই নাবালিকার মা বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে বনগাঁ থানার পুলিশ। সেই সঙ্গে নাবালিকাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তিও করা হয়েছে। নাবালিকার মায়ের অভিযোগ, মৃন্ময়ের বাবা বিজেপি নেতা তাই বিজেপি প্রভাব খাটাচ্ছে যাতে মৃন্ময় গ্রেফতার না হয়। সেই সঙ্গে তাঁদের ওপর চলছে হুমকি ধমকি যাতে তাঁরা অভিযোগ প্রত্যাহার করে নেন। এই বিষয়টি নিয়ে আতঙ্কে রয়েছে নাবালিকার পরিবার। তবে এই ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক ও তার বাবা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। অবিলম্বে পুলিশ তাদেরকে গ্রেফতার করুক, এমনটাই দাবি নাবালিকার মায়ের।

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত