তারকেশ্বর লোহারের ছেলেকে মাদারিহাটে প্রার্থী করে মুখ পুড়ছে বিজেপির

সিটু নেতা তারকেশ্বর লোহারের ছেলে রাহুল লোহারকে মাদারিহাটে প্রার্থী করে বেশ বিপাকে পড়ে গিয়েছে বিজেপি। কেননা ইতিহাস তাড়া করছে তাঁদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) মাটিতে বাম ভোট ভাঙিয়েই নিজেদের বাড়বৃদ্ধি ঘটিয়েছে বিজেপি(BJP)। অন্ধ মমতা আর তৃণমূল বিরোধীদের কাছে টেনে তাঁরা রাজ্যবাসীকে বার্তা দিয়েছে যে পদ্মশিবিরও অন্ধ মমতা আর তৃণমূল বিরোধিতার পথেই হাঁটা দেবে। এই অবধি তবুও ঠিক ছিল। কিন্তু অন্ধ মমতা বিরোধিতার পথে নেমে একজন খুনি হার্মাদের ছেলেকে দলের ভোট প্রার্থী করে দিতে হবে তার জন্য কে কবে মাথার দিব্যি দিয়েছিল? আগামী ১৩ নভেম্বর বাংলার যে ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের(Bye Election) ভোট নেওয়া হবে তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা(Madarihat Assembly Seat) কেন্দ্রটিও। সেখানে বিজেপি প্রার্থী করেছে ২০০৩ সালের দলগাঁও গণহত্যাকাণ্ডের নেপথ্যে থাকা মুখ্য চরিত্র তথা তৎকালীন সিটু নেতা তারকেশ্বর লোহারের(Tarakeshwar Lohar) ছেলে রাহুল লোহারকে। পদ্মের আশা রাহুলের হাত ধরে চা-বাগানে থাকা বাম ভোট ভিড়বে পদ্মের বনে। কিন্তু যত সময় গড়াচ্ছে দেখা যাচ্ছে, তারকেশ্বরের কুকীর্তিই বিজেপির সামনে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

আরও পড়ুন, বাংলার ৫ জেলায় আবাসের সমীক্ষা বন্ধের নির্দেশ দিল নির্বাচন কমিশন

২০০৩ সালে মাদারিহাটের দলগাঁও চা বাগানে কর্মী নিয়োগের ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা তৎকালীন সিটু নেতা তারকেশ্বরের বাড়িতে হামলা চালিয়ে ১৯জনকে জলজ্যান্ত আগুনে পুড়িয়ে মেরে দিয়েছিল। যদিও তারকেশ্বর নিজে বাড়ি ছেড়ে গা ঢাকা দেওয়ায় প্রাণে বেঁচে যান। তবে ভিটেছাড়া হতে হয় লোহার পরিবারকে। এরপর থেকে বীরপাড়া থানার শিশুঝুমরায় রয়েছে পরিবারটি। রাহুলও প্রথমে এসএফআই এবং পরে সিপিএম করতেন। ২০১৬ সালে তিনি যোগ দেন বিজেপিতে। তিনি প্রার্থী হওয়ার পর তাঁর প্রয়াত বাবার সময়কার ঘটনা নিয়ে ফের চর্চা শুরু হওয়ায় এখন রীতিমত মুখ লুকিয়ে পালিয়ে বেড়াবার উপক্রম হয়েছে তাঁর। যদিও পালাতে তিনি পারছেন না কেননা তিনিই তো প্রার্থী। প্রচারের জন্য তাঁকে তো জনগনের কাছে যেতেই হবে। আর যখনই তিনি জনগনের কাছে যাচ্ছেন তখনই ফিরে আসছে তারকেশ্বরের সন্ত্রাস অধ্যায়। রাহুলের বাবা তারকেশ্বর লোহার বাম আমলে ছিলেন ফালাকাটার দলগাঁও চা বাগানের দোর্দণ্ডপ্রতাপ সিটু নেতা। যদিও ২০১৭ সালে তিনি মারা যান। কিন্তু সময় কবে কাকে ছেড়ে কথা বলেছে। শাস্ত্রও বলে, বাপের পাপ ব্যাটাকেও ছাড়ে না। রাহুল তো সেখানে শিশু মাত্র।

আরও পড়ুন, রাজভবনে আটকে গণপিটুনি রোধ ও অপরাজিতা বিল, রাজ্যপালের দ্রুত পদক্ষেপ চায় রাজ্য

বিজেপির এই প্রার্থীকে মেনে নিতে পারছেন না দলেরই একটা বড় অংশ। তাঁদের দাবি, রাহুল ভাল হোক বা মন্দ, তারকেশ্বরের সন্ত্রাসস্মৃতি আজ দগদগে হয়ে আছে চা-বাগানের শ্রমিকদের মধ্যে। সেই তারকেশ্বরের ছেলেকে কোন চা-বাগানের লোক ভোট দেবে! এই পরিস্থিতিটাই লুফে নিয়েছে নিয়েছে তৃণমূল। এমনিতেও বিজেপির প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পরে তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে। বিজেপি যেই তারকেশ্বরের ছেলেকে প্রার্থী হিসাবে তুলে ধরেছে অমনি তৃণমূল প্রার্থী করেছে জয়প্রকাশ টোপ্পোকে। কেননা দলগাঁও চা বাগানে ওই ঘটনার সময় ডিমডিমা চা বাগানে সিপিএমেরই গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন জয়প্রকাশ। পরে এসেছেন তৃণমূলে। তাই যে উদ্দেশ্য নিয়ে বিজেপি রাহুলকে প্রার্থী করেছে, সেই চা-বাগানের বাম ভোটে তৃণমূলও থাবা বসাতে চাইছে জয়প্রকাশকে সামনে রেখে। তৃণমূলের মস্ত বড় সুবিধা জয়প্রকাশের সঙ্গে এমন কোনও অতীত ঘটনা নেই যা তাঁকে ভোটের ময়দানে পিছিয়ে দেবে। কিন্তু তারকেশ্বরের ছেলে রাহুলকে প্রতি পদে পদে সেই সমস্যার মুখে পড়তে হচ্ছে।

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর