আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

বাংলায় আসন কমেছে বিজেপির, শতবর্ষ পূর্তির প্রাক্কালে চিন্তিত সঙ্ঘ

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: দেশে লক্ষ্যপূরণের শ্লোগান ছিল, ‘আপকে বার ৪০০ পার’। কিন্তু সেই লক্ষ্যপূরণের অনেক আগেই থেমে গিয়েছে জয়যাত্রা। সেই যাত্রা থামিয়ে দিয়েছেন দেশেরই মানুষজন। জোট(NDA) থেমেছে ৩০০’র আগে, আর বিজেপি(BJP) থেমেছে ২৫০’রও নীচে। অধরা এবং হাতছাড়া একক সংখ্যাগরিষ্ঠতাও। বাংলার(Bengal) মাটিতে লক্ষ্য ছিল ২৫। অথচ এসেছে তার অর্ধেক। এমনকি ৫ বছর আগের ভোটে জেতা ৮টি আসনও হাতছাড়া। এদিকে দোরে কড়া নাড়ছে দলের আতঁড়ঘর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের(RSS) প্রতিষ্ঠার শতবর্ষের উদযাপন। ঠিক এই রকম অবস্থায় কেন্দ্রের সরকারে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলা, গোবলয়ে আসন কমে যাওয়া যেমন সঙ্ঘকে অস্বস্তিতে ফেলেছে তেমনি বাংলার মতো রাজ্যেও আসন কমে যাওয়ার ঘটনা সঙ্ঘকে কার্যত নতুন করে ভাবতে বাধ্য করছে। প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ হওয়ার মুহুর্তে বাংলাকে নিয়ে চিন্তিত সঙ্ঘ।

আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালে সঙ্ঘের প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ হবে। তার আগে প্রত্যেক গ্রামে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছিল সঙ্ঘ। সেই লক্ষ্যের মধ্যে ছিল গ্রাম বাংলাও। কিন্তু সেই লক্ষ্য ধাক্কা খেয়ে গেল বাংলায় বিজেপির আসন কমে যাওয়ায়। সংগঠনের প্রচারের গতি নিয়েও তাই প্রশ্ন উঠে গিয়েছে। বাংলার বুকে গ্রামে গ্রামে যারা এত দিন বিজেপির হাওয়ায় ভর দিয়ে আমজনতাকে সঙ্ঘের সঙ্গে জুড়ে দিতে চাইছিলেন তাঁরা কি এ বার সরে যাবেন? সঙ্ঘের অন্দরেই সে সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে বলে সূত্রের খবর। যদিও সঙ্ঘের দাবি, বিজেপির জয়-পরাজয়ের সঙ্গে তাদের সংগঠনের কর্মসূচি তৈরি হয় না। তাঁরা ২ বছর আগে থেকে ১০০ বছর উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। সে লক্ষ্যের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। তবে উত্তরবঙ্গের অনেক গ্রামে পৌঁছতে পারলেও দক্ষিণবঙ্গে সঙ্ঘের কাজে এবার ধাক্কা লাগতে পারে। দক্ষিণবঙ্গে বিজেপির আসন কমে যাওয়ায় খুব সহজ হবে না সব গ্রামে গিয়ে পৌঁছানো।

উত্তরবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে উনিশের ভোটে বিজেপি জিতেছিল ৭টি আসন। এবার সেই ৭টি আসনের মধ্যে একমাত্র কোচবিহার হাতছাড়া হয়েছে। কিন্তু বাকি ৬টি আসনই তাঁদের দখলে আছে। কোচবিহার যে হাতছাড়া হতে পারে সেটা সঙ্ঘের নেতারা আগেই পদ্মশিবিরকে সতর্ক করেছিলেন বলে দাবি সঙ্ঘের সদস্যদের। কিন্তু সেই সতর্কতাকে সেভাবে গুরুত্ব দেয়নি পদ্মশিবির। বিজেপির সঙ্গে আরএসএসের সরাসরি রাজনৈতিক সম্পর্ক না থাকলেও ভাবাদর্শগত মিল রয়েছে। সঙ্ঘের অনেক কর্মী, নেতাকে পরবর্তীতে বিজেপি নেতা হতে দেখা গিয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নতুন করে সঙ্ঘের কর্মী কতটা বাড়বে, সেটা নিয়ে সন্দেহ থাকছে। আর সঙ্ঘ ধাক্কা খেলে যে বিজেপিকেও ধাক্কা খেতে হবে, সেটা কে না জানে।

Published by:

Share Link:

More Releted News:

গণনার আগেই গেরুয়া আবির মেখে বিজয়োৎসবে মাতলেন ঘাটালের বিজেপি প্রার্থী

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

নবান্ন দখলের যুদ্ধে বিশেষ ভূমিকা রাখবে ৩৭ আসন, জেনে নিন অজানা তথ্য

‘কেউ হিংসা-অশান্তিতে জড়াবেন না’, গণনার আগে বিজেপি কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত

আইপিএল বেটিং নিয়ে অশান্তি, স্বামী ও তৃণমূল নেতা দেওরের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ স্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ