পোস্টাল ব্যালটে ভোট চুরির অভিযোগ বিএলও’র বিরুদ্ধে, আতঙ্কে মৃত বৃদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ : রায়গঞ্জে বিএলও-র বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ। এই ঘটনায় রণক্ষেত্র উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মাড়াইকুড়া। দৃষ্টিহীন ৮৫-ঊর্ধ্ব বৃদ্ধের বাড়িতে গিয়ে পোস্টাল ব্যালটে প্রভাব খাটানোর অভিযোগ উঠল বিএলও-র বিরুদ্ধে। এই ঘটনায় আতঙ্কে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের স্ত্রীয়ের। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।

জানা গিয়েছে, ৮৫-ঊর্ধ্ব বয়স্কদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নেওয়ার কথা বলা হয়েছে। সেই কাজ করতে গিয়ে পোস্টাল ব্যালটে প্রভাব খাটানোর অভিযোগ উঠল অরূপ শূর রায় নামে এক বিএলও-র বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে এলাকায় একাধিক নাম কাটারও অভিযোগ রয়েছে। যাঁরা বিচারাধীনের তালিকাতে ছিলেন, তাঁদের অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এবার পোস্টাল ব্যালটে প্রভাব খাটানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।

ওই বৃদ্ধ দৃষ্টিহীন এবং ৮৫-র বেশি বয়স হওয়ায়, তাঁর বাড়িতে পোস্টাল ব্যালট নিয়ে যান বিএলও অরূপ শূর রায়। সেখানে গিয়ে জোর করে বিজেপিতে ভোট দেওয়ানোর অভিযোগ ওঠে।ভোট নেওয়ার সময় কাউকে ঘরে থাকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বাড়ির লোকের উপস্থিতিতে ভোট দেওয়ার কথা বলা হলে, বৃদ্ধের ছেলেকে তুলে নিয়ে যাওয়ার কথা বলা হয়। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন ওই বৃদ্ধের স্ত্রী। অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা যাচ্ছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরেই বিএলওকে আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ