কর্তব্যে অবিচল! নিজেকেই SIR শুনানির নোটিশ ধরালেন ‘সেরা’র তকমা পাওয়া BLO

Share:

নিজস্ব প্রতিনিধি, বংশীহারী : কাটোয়ার হরিপুরের আতিয়ার রহমানের পরে দক্ষিণ দিনাজপুরের বংশীহারীর সাজ্জাদ হোসেন। নির্দিষ্ট সময়ের আগেই এসআইআর এর কাজ শেষ করেছিলেন। সেই কারণে সেরা বিএলও-র পুরস্কার পেয়েছিলেন। এবার সেই BLO নিজেই নিজেকে নোটিশ ধরালেন। শুনানির তালিকায় নাম এসেছে তাঁর। আগামী বুধবার তাকে শুনানিতে ডাকা হয়েছে। সাজ্জাদ হোসেন নিজেই বিয়েরও হওয়ায় নিজের হাতে নোটিশ তুলেছেন।

শনিবার তাঁর নামে শুনানের নোটিশ এসেছে। বংশীহারী হাই স্কুলে তাকে শুনানির জন্য হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। কর্তব্যে প্রথম থেকেই অবিচল সাজ্জাদ হোসেন। নির্দিষ্ট সময়ের আগেই এস আই আর এর কাজ শেষ করেছিলেন। এবার নিজের কর্তব্য পালন করলেন। তার নামে শুনানির নোটিশ আসার পরে নিজেই নিজের হাতে তুলে নিয়েছেন। তিনি জানিয়েছেন, বাড়িতে তাঁরা ছয় ভাই বোন। সকলেই সমস্ত তথ্য দিয়েছে। ২০০২ সালের SIR-র তালিকায় তাঁদের নাম ঠিকই ছিল। কিন্তু অ্যাপে বাবার নাম উল্টোপাল্টা আসায় তাঁকে ডেকে পাঠানো হয়েছে। বংশীহারী ব্লকের সমসপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কাজ করেন সাজ্জাদ। ২০৮ পার্টের জন্য তিনি নিজে এলাকায় বিএলও-র দায়িত্ব পান। যথাসময়ের কাজ আগেই করে ফেলেছিলেন তিনি। পুরস্কার স্বরূপ সেরার তকমাও পেয়েছেন। কিন্তু এবার নথি নিয়ে যেতে হবে তাঁকে।

রাজ্যজুড়ে চলছে SIR শুনানি। সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি সকলকেই ডেকে পাঠানো হচ্ছে। শুনানি কেন্দ্রে গিয়ে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে মানুষকে। খোদ বিএলও-কে তলব করা হলে সাধারণ মানুষ কোথায় যাবেন? প্রশাসন সূত্রে খবর, SIR-র কাজের সময় এনুমারেশন ফর্ম বিলি, পূরণ, ডিজিটাইজেশনের জন্য সাজ্জাদকে পুরস্কার দেওয়া হয়। সেই একই প্রক্রিয়ায় নাম জড়িয়েছে বিএলও সাজ্জাদের। 

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর