কুসংস্কারের বলি আদিবাসী গৃহবধূ, ওঝাকে গাছে বেঁধে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিনিকেতন: একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের বলি হল এক আদিবাসী গৃহবধূ। সরকারি হাসপাতালে চিকিৎসার পরও ওষুধ খেতে দিতেন না স্থানীয় ওঝা। তার ফলে তিলে তিলে মৃত্যু হল ওই গৃহবধুর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শান্তিনিকেতন থানার(Shantinikatan P.S.) বোলপুর পৌরসভার এক নং ওয়ার্ড বনডাঙ্গা আদিবাসী পাড়ায়। মৃত গৃহবধুর নাম তুলসী টুডু (২৬)। সেই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। ওই গৃহবধুর মৃত্যুর খবর পাওয়ার পর গ্রামবাসীরা অভিযুক্ত ওঝাকে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখায়।

সেই খবর পরপরই এলাকায় এসে পৌঁছই শান্তিনিকেতন থানার পুলিশ। দীর্ঘক্ষণ পরে ওই তান্ত্রিক লক্ষণ সোরেনকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। গ্রামবাসীদের সূত্র জানা গিয়েছে, বনডাঙ্গা এলাকায় ওই তান্ত্রিক দীর্ঘদিন ধরেই নিজের ব্যবসা ফেঁদে বসেছিলেন। সেখানে তিনি ঝাড়ফুঁক করে গ্রামের বাসিন্দাদের রোগ সারিয়ে দিতেন বলে অভিযোগ। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে বন্যার তুলসী টুডু অসুস্থ হয়েছিলেন। সে কারণে তিনি বোলপুর মহকুমা হাসপাতালে(Boalpur Hospital) চিকিৎসাধীন ছিলেন।

কিন্তু সেখান থেকে দেওয়া ওষুধ গ্রামে ফিরে আসার পর তা খেতে দেয়নি ওই তান্ত্রিক বলে অভিযোগ। নিজের জরিবুটি দেওয়ার বদলে প্রচুর পরিমাণ টাকা, জায়গা জমি এমনকি সোনার গহনা দাবি করতেন তান্ত্রিক। কিন্তু তা দিতে না পারলে বিভিন্নভাবে হেনস্থা করা হতো। সেই মতো অবস্থায় বৃহস্পতিবার হঠাৎ করেই মৃত্যু হয় তুলসী টুডুর। তার আগে ওই গৃহবধুর বাড়িতে থাকা একটি পেয়ারা গাছ আচমকাই শুকিয়ে যায়। এই বিষয়টি জানার পরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাদের দাবি ঝাড়ফুঁক করেই গাছ ও তুলসী টুডুকে মেরে ফেলেছে ওই তান্ত্রিক। তারপরই শুক্রবার গ্রামে তান্ত্রিককে বেঁধে রেখে ব্যাপক বিক্ষোভ দেখায় তারা।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?