আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জ্যেঠিমার দেহ ফ্রিজে রেখে বিয়ের পিঁড়িতে ভাইপো, পরিবারের ‘আজব’ যুক্তিতে তাজ্জব সকলে

নিজস্ব প্রতিনিধি: একদিকে মৃত্যু, আরেকদিকে বিয়ে! এ দুনিয়ায় সব কিছুই সম্ভব! এই কথাই আবার প্রমাণিত হল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের চাইপাট বেলডাঙা গ্রামে। জ্যেঠিমার মৃত্যু, আর তার মধ্যেই পরিবারের ছেলের বিয়ে দুই বিপরীত বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হল একটি পরিবারকে। ফ্রিজে রাখা রইল মৃতদেহ, আর নিয়ে সেরে বাড়ি ফিরলেন বর নতুন বউকে নিয়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে আচমকা শারীরিক অসুস্থতায় মৃত্যু হয় রিতা আলুর। পরদিন মঙ্গলবারই ছিল তাঁর আত্মীয় সরোজ আলুর ছেলে সৌরেন আলুর বিয়ে। রিতা ছিলেন সৌরেনের জেঠিমা। পরিবারে শোক নেমে এলেও বিয়ে পিছোনোর মত পরিস্থিতি বা সুযোগ ছিল না বলেই দাবি পরিবারের সদস্যদের। মৃত রিতার ছয় মেয়ে কর্মসূত্রে বাইরে থাকেন। তাঁদের আসতে সময় লাগবে, সেই কারণেই আপাতত বাড়ি থেকে কিছুটা দূরে এলাকার একটি ক্লাবঘরের ফ্রিজে মৃতদেহ সংরক্ষণ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: মাধ্যমিকের মাঝেই রণক্ষেত্র স্কুল, স্কুল পরিদর্শককে বেধড়ক মার শিক্ষকদের, বিশৃঙ্খলা চরমে

এই ঘটনাকে ঘিরেই এলাকায় শুরু জয় তীব্র চর্চা ও বিতর্ক। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এভাবে কি কোনও বিয়ে বাড়ি হতে পারে? ক্লাবের কয়েকজন সদস্যদের আপত্তি ছিল, তাঁদের দাবি, অবিলম্বে মৃতদেহ সরিয়ে নেওয়া হোক। এমনকি বিষয়টি থানায় জানানো হয়েছে বলেও দাবি করেছেন তাঁরা।

অন্যদিকে পরিবারের বক্তব্য একটাই, ‘ বুকে পাথর চাপা দিয়েই বিয়েবাড়ির আয়োজন করতে হয়েছে। আনন্দ নয়, গভীর শোকের আবহেই সম্পন্ন হয়েছে অনুষ্ঠান। পরিবারের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার প্রীতিভোজ সারা হয়েছে, আর বুধবার মৃতের মেয়েরা পৌঁছলেই শেষকৃত্য সম্পন্ন করা হবে। মৃতের ৬ মেয়ে বাইরে থাকে সেই কারণেই ফ্রিজে রাখতে হয়েছে মৃতদেহ বলে দাবি পরিবারের সদস্যদের। ঘটনাকে ঘিরে না কটূক্তি ছড়ালেও কেউ মুখ খুলতে চাননি।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ