মা ও শিশুপুত্রর রক্তাক্ত দেহ উদ্ধার বীরভূমের নলহাটিতে

তদন্তকারীদের অনুমান, ওই মহিলা এলাকার নন। অন্য কোনও এলাকায় ধর্ষণের পর খুন করে জাতীয় সড়কের পাশে ফেলে দিয়ে যাওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের(Birbhum) একটি ফাঁকা জমি থেকে উদ্ধার হল মা-শিশুর ক্ষতবিক্ষত দেহ। শনিবার জেলার রামপুরহাট মহকুমার(Rampurhat Sub Division) নলহাটি থানার(Nalhati PS) মুর্শিদাবাদ-সীমানা লাগোয়া নাগপুর চেকপোস্টের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে মৃতদেহ(Dead Body Recover) দু’টি দেখতে পান স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশকে। অনুমান, মৃতরা সম্পর্কে মা ও শিশু(Mother and Son)। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নলহাটির নাকপুর চেকপোস্টের কাছে গম্ভীরা সেতুর নিচে থেকে দেহ দুটি উদ্ধার হয়। বোরখা পরা মহিলার আনুমানিক বয়স ২৫ বছর। শিশুটি বছর পাঁচেকের। মহিলার গলায় ও তলপেটে চারটি ক্ষতচিহ্ন আছে। পরণের চুড়িদারও অগোছালো। শিশুর শরীরে দুটি ক্ষত চিহ্ন। তদন্তকারীদের অনুমান, ওই মহিলা এলাকার নন। অন্য কোনও এলাকায় ধর্ষণের পর খুন করে জাতীয় সড়কের পাশে ফেলে দিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, এদিন সকালে চাষের জন্য ট্রাক্টর নিয়ে কৃষকরা মাঠে যাওয়ার সময় গম্ভীরা সেতুর কাছে হাইটেনশেন বিদ্যুতের খুঁটির কাছে দেহ দুটি পড়ে থাকতে দেখেন। জাতীয় সড়কে ঘটনাস্থলের কিছু দূরে পুলিশের টহলদারি গাড়ি দাঁড়িয়ে ছিল। তাই খবর হওয়া মাত্র নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেখা যায় মা ও পুত্রসন্তানের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার আনুমানিক সময় ধরে জাতীয় সড়কে থাকা সিসি ক্যামেরা দেখে গাড়ি চিহ্নিত করার চেষ্টা করছে। পুলিশের অনুমান, মুর্শিদাবাদে খুন করে দেহ দুটি সীমান্তবর্তী এলাকায় ফেলে দিয়ে পালিয়েছে খুনিরা। তাই এলাকার কারোই পরিচিত নয় ওই মহিলা। তবে মহিলাকে খুনের আগে ধর্ষণ বা গণধর্ষণ করা হয়েছে কিনা তা নিয়ে মুখ খুলতে চায়নি পুলিশ। তাঁদের দাবি ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তবেই এই বিষয়ে কিছু বলা সম্ভব।

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান