দু’দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার

দশমীর দিন ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ হওয়া নাবালিকার দেহ উদ্ধার হল বাড়ির কাছে পুকুর থেকে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার জাঙ্গিপাড়া এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দশমীর দিন ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ হওয়া নাবালিকার দেহ উদ্ধার হল বাড়ির কাছে পুকুর থেকে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার জাঙ্গিপাড়া এলাকায়। শনিবার সকালে এক পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার করেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দশমীর রাতে দুই বোনের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল ওই নাবালিকা। রাতে তার বোনেরা বাড়ি ফিরে এলেও ওই কিশোরী বাড়ি ফেরেনি। মেয়ে ঘরে না ফেরায় উদ্বেগ আর চিন্তায় পড়ে যান তার পরিবারের লোকজন। রাতে এলাকায় খোঁজাখুঁজি করেন তাঁরা। আত্মীয়দের বারিতে খোঁজখবর নেন, কিন্তু কোথাও ওই নাবালিকার হদিশ মেলেনি। এরপর বৃহস্পতিবার সকালে পরিবারের তরফে জাঙ্গিপাড়ায় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। কিন্তু পুলিশকে জানালেও মেয়ের কোনও হদিশ দিতে পারেনি তারাও। অবশেষে শনিবার সকালে বাড়ির কাছে একটি পুকুরে ওই নিখোঁজ কিশোরীর দেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। নাবালিকার পরিবার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখেন তাদের মেয়ের দেহ পড়ে রয়েছে পুকুরে। পাশেই একজোড়া পুরুষের জুতো পড়ে থাকতেও দেখেন তাঁরা। এরপর ঘটনার খবর পৌঁছয় জাঙ্গিপাড়া থানায়।

পুলিশ দেহ উদ্ধার করতে এলে প্রথমে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে। মৃত কিশোরীর পরিবারের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।  যদিও পরে দেহ নিজেদের হাতে নিয়ে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জাঙ্গিপাড়া থানার পুলিশ।

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক