নিখোঁজ ছিলেন ২১ দিন, অবশেষে উদ্ধার মহিলার মুন্ডুহীন দেহ

প্রায় ৩ সপ্তাহ আগে আচমকা নিখোঁজ হয়ে যান তপতী দেবী। সেই থেকে তাঁর কোনও হদিশ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন তাঁর ছেলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ২১ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে মহিলার মুন্ডুহীন দেহ উদ্ধার হল। শনিবার মধ্যমগ্রামে দেহ উদ্ধারের এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম তপতী হালদার। ৪৫ বছর বয়স তাঁর। মধ্যমগ্রাম পুরসভার মধ্যমগ্রামের আইস বাগান এলাকার বাসিন্দা তিনি। প্রায় ৩ সপ্তাহ আগে আচমকা নিখোঁজ হয়ে যান তপতী দেবী। সেই থেকে তাঁর কোনও হদিশ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন তাঁর ছেলে। কিন্তু তার পরেও তপতী দেবীর কোনও হদিশ পাওয়া যাচ্ছিল না। অবশেষে মধ্যমগ্রাম থানায় মিসিং ডায়েরি দায়ের করেছিলেন তপতী হালদারের ছেলে পার্থ হালদার। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। বহু খোঁজাখুঁজি করার পরেও কোনও কিনারা করতে পারেনি তদন্তকারীরা। এদিকে মহিলার হদিশ না পাওয়ায় ভেঙে পড়েছিল তাঁর পরিবার। চিন্তা ও আশঙ্কাকে সঙ্গী করে দিন কাটছিল তাঁদের। অবশেষে শনিবার সকালে মধ্যমগ্রাম পুরসভার ১ নম্বর ওয়ার্ডের রিজিয়াভাটা এলাকায় তপতী দেবীর মুন্ডু কাটা অবস্থায় পচাগলা মৃতদেহ উদ্ধার হয়।

এদিকে এদিন মধ্যমগ্রাম থানায় এই ঘটনার খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান তদন্তকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলামও। অন্যদিকে তপতী দেবীর পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই মহিলাকে খুন করা হয়েছে। কীভাবে ওই মহিলা নিখোঁজ হলেন, কীভাবে তাঁর মৃত্যু হল গোটা ঘটনা খতিয়ে দেখছে মধ্যমগ্রাম থানার পুলিশ। যদি খুন হয়ে থাকেন, তবে কে কোন উদ্দেশ্যে তাঁকে খুন করল, তারও তদন্ত শুরু করেছে পুলিশ।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর