‘লুকসেট’ হয়ে গিয়েছে, এবার আদৃতর সঙ্গে জুটিতে সুস্মিতা, কোথায় দেখা যাবে তাঁদের?

এখন ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, 'কথা'র প্রযোজকদের নতুন ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা যাবে সুস্মিতাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কথা’ শেষ হয়েছে বেশ কয়েক মাস হল। বেশ জনপ্রিয় ছিল সিরিয়ালটি। টিআরপির শীর্ষে ছিল ধারাবাহিকটি। যেখানে অভিনেত্রী সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্যের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। যার ফলে, বাস্তবেও তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন উঠেছে। তবে যাই হোক, ‘কথা’ শেষ হওয়ার পর সুস্মিতাকে নতুন কোনও ধারাবাহিকে দেখা যায়নি। কিন্তু সাহেব ইতিমধ্যেই ‘গঙ্গা’ ধারাবাহিকে অভিনয় করছেন।সেখানে নায়কের ভূমিকায় অভিনয় করছেন তিনি। কিন্তু সুস্মিতা কবে পর্দায় ফিরবেন?

অভিনেত্রীর নতুন কাজ নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহলের শেষ নেই। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ছোটপর্দায় কাজ শুরু করবেন তিনি। ইতিমধ্যেই একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন তিনি। এখন ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, ‘কথা’র প্রযোজকদের নতুন ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা যাবে সুস্মিতাকে। এও শোনা যাচ্ছে যে, সম্ভবত নতুন সিরিয়ালে তিনি আদৃত রায়ের সঙ্গে জুটি বাঁধবেন। ‘মিঠাই’-এর পর আদৃতকে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। কিন্তু মিঠাইয়ের মতো তাঁর সেই ধারাবাহিক জনপ্রিয়তা পায়নি।

যাই হোক, এবার তিনি সুস্মিতার সঙ্গে জুটি বেঁধে নতুন ধারাবাহিকে ফিরছেন। সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁদের লুকসেট হয়ে গিয়েছে। দু’দিন আগেই নাকি সেটা হয়েছে। তবে চূড়ান্ত এখনও কিছু জানা যায়নি। তবে নায়িকা সুস্মিতাও এ বিষয়ে কোনও খোলাসা করেননি। তিনি শুধু জানিয়েছেন, নতুন কাজ প্রসঙ্গে এখনই কিছু বলতে পারবেন না। সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত কিছু হলে জানাবেন। এবার দেখা যাক, সুস্মিতার সঙ্গে আদৃতর কেমিস্ট্রি কতটা মন জয় করতে পারে দর্শকদের।

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিনজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?

শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনে থ্রিডি স্ক্যানিং করে তদন্ত শুরু সিবিআইয়ের