ভাঙড়ে ফের বোমা উদ্ধার করল পুলিশ

ভাঙড়ের ডামজুলি এলাকায় তল্লাশি চালিয়ে ১৭টি তাজা বোমা উদ্ধার করেন তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তাল হয়েছিল দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়। সেই ভাঙড় থেকে ফের উদ্ধার হল প্রচুর পরিমাণে তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড়ের ডামজুলি এলাকায় তল্লাশি চালিয়ে বোমাগুলি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ভাঙড়ে হানা দেয় পুলিশ। ভাঙড়ের ডামজুলি এলাকায় তল্লাশি চালিয়ে ১৭টি তাজা বোমা উদ্ধার করেন তদন্তকারীরা। বোমা উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে বোমা তৈরির সামগ্রীও। তবে কারা এই বোমা মজুত করে রেখেছে তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হামলা চালানোর জন্য বোমাগুলি মজুত করেছিল দুষ্কৃতীরা।

উল্লেখ্য এর আগে ভাঙড়ের উত্তর গাজিপুরে চাষের জমি থেকে উদ্ধার হয়েছিল ব্যাগ ভর্তি তাজা বোমা। সেই সঙ্গে উদ্ধার হয়েছিল একটি আগ্নেয়াস্ত্রও। তৃণমূল কংগ্রেসের তরফে সেই সময় অভিযোগ করা হয়েছিল আইএসএফ কর্মীরা বোমা এবং বন্দুক নিয়ে এই মাঠেই বসেছিলেন। অভিযোগ, তৃণমূল (TMC) কর্মীদের ওপরে ভায়াবহ আক্রমণ চালানোর চক্রান্ত করা হয়েছিল। যদিও জোড়াফুল শিবিরের অভিযোগ অস্বীকার করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।

প্রসঙ্গত গত ২১ জানুয়ারি তৃণমূল-আইএসএফ সংঘর্ষের ঘটনার পর ভাঙড়ের বিভিন্ন এলাকায় হানা দিয়ে বহু আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিনের ছবি ও সংবাদমাধ্যমের বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখে গত বৃহস্পতিবার রাতে কলকাতার লেদার কমপ্লেক্স থানা এবং কাশিপুর থানার পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযানে নামে। সেই তল্লাশি অভিযানে নেমে কাশিপুর থানা এলাকার সাতুলিয়া, নাংলা এবং আলাকুলিয়া থেকে তিন জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করে তদন্তকারীরা। ২১ জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলায় সমাবেশ ছিল আইএসএফ এর। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে সেই সমাবেশে আসার পথে আইএসএফ কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় তৃণমূল কর্মী সমর্থকদের। পরে ওইদিন ধর্মতলায় সমাবেশ থেকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ দলের ১৯ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। রবিবার তাঁদেরকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে নওশাদ-সহ বাকি আইএসএফ নেতা কর্মীকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ৫০ জনের বেশি আইএসএফ কর্মী গ্রেফতার হয়েছেন।

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন