ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিস্ফোরণে কেঁপে উঠল ভাটপাড়া। ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে ভাটপাড়ার উত্তর মণ্ডলপাড়ায়। শুক্রবার রাত আড়াইটে নাগাদ আচমকা বোমার আওয়াজ শুনতে পান এলাকার বাসিন্দারা। বিস্ফোরণের কারণ খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে কাউকে দেখতে পাননি বলে দাবি স্থানীয়দের। শনিবার অর্থাৎ আজ ভোরে ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের উত্তর মণ্ডলপাড়া এলাকায় বোমাবাজির অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, যার জেরে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বিকট শব্দে ঘুম ভেঙে বহু বাসিন্দা রাস্তায় বেরিয়ে আসেন। তবে ঘটনাস্থল বা আশপাশে কোনও সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে না পাওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের প্রকৃতি, কারণ এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: মন্দিরে পুজো দিতে গিয়ে আর ফেরা হল না নববধূর, তারপর……

উল্লেখ্য, ভাটপাড়া এলাকায় আগেও একাধিকবার বোমাবাজি ও অশান্তির অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন সময়ে পুলিশ বিস্ফোরক উদ্ধার করে অভিযান চালালেও, মাঝেমধ্যেই এমন ঘটনার অভিযোগ ওঠায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। শনিবার ভোরের এই ঘটনা এলাকাবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র