সরকারের ঘরে বসেই দেদার চাকরি বিক্রি, গ্রেফতার বনগাঁর সেচ দফতরের আধিকারিক সহ ৩

Share:

নিজস্ব প্রতিনিধি :- সরকারি চাকরির পেতে চান সবাই। কিন্তু সেই সুযোগ পায় ক’জন! তবে টাকা ফেললেই মিলবে সরকারি চাকরি। দীর্ঘদিন ধরে এই নীতিই চলছিল বনগাঁর সরকারি সেচ দফতরে। ১২ লাখ টাকা খসালেই মিলছিল সেচ দফতরের চাকরি। এমনই সুযোগ করে দিচ্ছিলেন সেচ দফতরের আধিকারিকরা। তবে এবার তাদের শেষ হল ভবলীনা। সরকারি আধিকারিক সহ ৩ কর্মীকে হাতেনাতে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত জুলাই মাসে বনগাঁর রাওতারা এলাকার বাসিন্দা আবদুল হাই মণ্ডল বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ, ২০১৯ সালে সেচ দফতরের চাকরি দেওয়ার নাম করে মোহর আলি মণ্ডল, অভিজিৎ মণ্ডল ও সম্রাট চন্দ্র তাঁর কাছ থেকে ১২ লক্ষ টাকা নেন। দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি পাননি তিনি। আধিকারিকদের চাপ দিলে তাঁরা এক সময় চাকরির কাগজপত্র দেন। সেই নিয়ে আবদুল হাই মণ্ডল সংশ্লিষ্ট দফতরেও গিয়েছিলেন। তখন জানা যায়, ওই কাগজপত্র আদপে ভুয়ো।  বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন। এরপর তিনি বনগাঁ থানায় লিখিত অভিযোগ জানান।

এই অভিযোগ পেয়েই অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। সেই সঙ্গে চলছিল তল্লাশিও। পুলিশ মোহর আলি মণ্ডলকে বাগদা থেকে গ্রেফতার করে। মোহরকে জিজ্ঞাসাবাদ করার পরই সোমবার রাতে বিশ্বজিৎ মণ্ডলকে অশোকনগর থেকে গ্রেফতার করে পুলিশ। সম্রাট চন্দ্রকে হাবরার বানীপুর থেকে পাকড়াও করে বনগাঁ থানার পুলিশ। ধৃতদের আজ মঙ্গলবার সকালে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ