রেল দুর্যোগ: ভাঙল কোলফিল্ডের প্যান্টোগ্রাফ, চাকা গড়াল দেড় ঘণ্টা পর

যাত্রীদের প্রশ্ন, ঠিক মতো দেখভাল হয় না কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও দগদগে করমণ্ডলের স্মৃতি। তারপরেই ফের বিপত্তি। বুধবার বিকেল সাড়ে ৫টা নাগাদ হাওড়া থেকে ছেড়েছিল আপ কোলফিল্ড ট্রেন (TRAIN)। সালকিয়ার বামুনগাছি ব্রিজের কাছে হঠাৎ বিকট শব্দ করে ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে ট্রেন। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দেখা যায়, ভেঙেছে ট্রেনের প্যান্টোগ্রাফ। ছিঁড়েছে ওভারহেড তার।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের (RAIL) ইঞ্জিনিয়ররা। শুরু হয় মেরামতির কাজ। অবশেষে প্রায় দেড় ঘণ্টা পরে ফের গড়াতে শুরু করে ট্রেনের চাকা। তবে তার আগেই ভয়ে ট্রেন ছেড়ে নেমে যান বহু যাত্রী। রেল সূত্রে খবর, কেউ আহত হননি। এই বিপত্তির জেরে দীর্ঘ সময় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

অন্যদিকে, এদিন হাওড়া থেকে ৬ মিনিট দেরিতে ছাড়ে করমণ্ডল এক্সপ্রেস। তবে সাঁতরাগাছি আসতেই থমকে যায় ট্রেন। দেখা যায়, বিকল হয়েছিল এসি। যাত্রীদের প্রশ্ন, ঠিক মতো দেখভাল হয় না কেন?

এদিন ওড়িশার জাজপুরে একটি মালগাড়ির তলায় চাপা পড়ে মৃত্যু হয় ৪ শ্রমিকের। জানা গিয়েছে, প্রবল ঝড় ও বৃষ্টিতে ওই মালগাড়ির নিচে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। হঠাৎ চাকা গড়িয়ে যাওয়াতেই এই বিপত্তি। 

সিআইডি পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

অজান্তে নর্দমায় পা, পাঁকে তলিয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য লিলুয়ায়

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের