সুখবর, আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ২০ দিন বাদে ফেরত দিল পাকিস্তান

২০ দিন পর অবশেষে পাকিস্তান থেকে ছাড়া পেলেন হুগলি রিষড়ার বাসিন্দা, সেনা জওয়ান পূর্ণম কুমার সাউ। জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ১০ টা নাগাদ তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০ দিন পর অবশেষে পাকিস্তান থেকে ছাড়া পেলেন হুগলি রিষড়ার বাসিন্দা, সেনা জওয়ান পূর্ণম কুমার সাউ। জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ১০ টা নাগাদ তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরে এসেছেন। গত ২২ এপ্রিল অনন্তনাগ জেলার পহলগাঁওয়ের বৈসরণ উপত্যকার এক রিসর্টে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ২৬ পর্যটককে খুন করে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সহযোগী শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-এর সন্ত্রাসীরা। ওই ঘটনা নিয়ে যখন উত্তাল দেশ, ঠিক তখনই পাক রেঞ্জার্সের হাতে আটক হন বিএসএফের ১৮২ ব্যাটেলিয়নের জওয়ান পশ্চিমবঙ্গের বাসিন্দা পূর্ণম কুমার সাউ। জানা যায়, গত ২৩ এপ্রিল বিকেলে পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে মোতায়েন ওই BSF জওয়ান ডিউটির মাঝে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময়েই তিনি ভুলবশতঃ সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন। তখনই তাঁকে আটক করে পাকিস্তান রেঞ্জার্সের জওয়ানরা। তাঁর থেকে সার্ভিস রাইফেলও ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার কথা জানাজানি হতেই বিএসএফ আধিকারিকরা পাকিস্তান রেঞ্জার্সের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। পূর্ণমকে ফেরত দেওয়ার অনুরোধ জানান। এমনকি অপহৃত বিএসএফ জওয়ানের হদিশও জানানোর অনুরোধ জানান। কিন্তু জানোয়াররূপী পাকিস্তানি আধা সেনারা প্রথমে পূর্ণমকে আটক করার কথা অস্বীকার করেন। পরে অবশ্য তাঁকে আটকের কথা স্বীকার করলেও পূর্ণমের হদিশ জানাতে চাননি। আটকের পর তিনবার পাক রেঞ্জার্সের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিএসএফ আধিকারিকরা। কিন্তু তাতেও লাভ হয়নি। বারবার সীমান্তে গিয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন আটক জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী। কিন্তু আশার খবর পাওয়া মেলেনি। সেই সময় পূর্ণ কুমারকে অবিলম্বে ছেড়ে দেওয়া বলেও তাঁর পরিবারকে ফোনে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে অভিনন্দনের মতো মুক্তি পেলেন পূর্ণম কুমার সাউ।

বুধবার সীমান্তরক্ষী বাহিনী BSF একটি বিবৃতিতে জানিয়েছে, তাঁদের নিরন্তর চেষ্টা, পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে ‘ফ্ল্যাগ মিটিং’ এবং বিভিন্ন আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছতেই পাকিস্তান পূর্ণমকে ভারতের কাছে প্রত্যার্পণ করতে রাজি হয়েছে। এবং বুধবার সকাল সাড়ে ১০ টা নাগাদ তাঁকে ওয়াঘা-আটারি সীমান্ত ভারতে ফিরিয়ে আনা হয়। উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের বালাকোট শহরের অদূরে জঙ্গিশিবিরে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনার মিরাজ-২০০০ যুদ্ধবিমান। এর জবাবে ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি ভারতের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায় পাক বায়ুসেনা। সে সময় হামলাকারী এফ-১৬ বিমানের পিছু ধাওয়া করেছিলেন উইং কমান্ডার অভিনন্দন। সেই সময়েই তিনি ভারতের আকাশসীমা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়েন। এর পরেই আহত অবস্থায় তাঁকে বন্দী করে পাকিস্তান। যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় এবং ভারতের কাছে প্রত্যর্পণ করা হয়। এদিকে সীমান্ত লঙ্ঘনের অভিযোেগে কয়েক সপ্তাহ আগে ভারতীয় বিএসএফ সেনাবাহিনীর হাতে বন্দি হন এই পাক রেঞ্জার্স। 

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়