Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভরি ভরি সোনার বিস্কুট! সাইকেলের টায়ার খুলতেই চক্ষু চড়কগাছ বিএসএফ জওয়ানদের

Share:

নিজস্ব প্রতিনিধি: তল্লাশির জন্য খোলা হয়েছিল সাইকেলের টায়ার। আর তারপরেই কার্যত চক্ষু চড়কগাছ বিএসএফ জওয়ানদের। টায়ারের ভিতর থেকে উদ্ধার হল প্রচুর সোনার বিস্কুট। মালদহের কালিয়াচক থানার ভারত বাংলাদেশ সীমান্ত মিলি সুলতানপুর থেকে উদ্ধার হয়েছে এই সোনা। জানা গিয়েছে পাচার হওয়ার সময় অত পরিমাণ সোনা উদ্ধার করেছে বিএসএফের ১১৯ নম্বর ব্যাটেলিয়ানের সদস্যরা। জানা গিয়েছে, সাইকেলের টায়ারের ভেতরে ভরে এই সোনা বাংলাদেশ থেকে আনা হচ্ছিল। সন্দেহ হওয়ায় তল্লাশি চালায় বিএসএফ। তারপরেই সোনা উদ্ধার হয়। বেগতিক বুঝে পালিয়ে যায় অভিযুক্ত পাচারকারী। 

পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে ভিন রাজ্য বা দেশে পাচার খুব সাধারণ ঘটনা হয়ে উঠেছে। তবে সেই সঙ্গে জারি রয়েছে পুলিশি নজরদারিও। একদিন আগেই ছয় লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হল নিউ ফরাক্কা স্টেশন থেকে। ওই টাকা উত্তরপ্রদেশে পাচারের জন্য পাঠানো হচ্ছিল। বুধবার সকালে নিউ ফরাক্কা স্টেশনে সন্দেহজনক ভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে নিউ ফরাক্কার জিআরপি এক ব্যক্তিকে আটক করে। তার কাছে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৬ লক্ষ টাকার জাল নোট।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে জিআরপির আইসি প্রশান্ত রায়ের নেতৃত্বে নিউ ফরাক্কা জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত্য ঝা জিআরপি পুলিশের একটি টিম নিয়ে ফরাক্কার স্টেশনে অভিযান চালায়। সেই সময় ১ নম্বর প্লাটফর্মে এক ব্যক্তিকে সন্দহজজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। দ্রুত তাঁকে আটক করা হয়।

তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে একটি অফিস ফাইলের মধ্যে ৬ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। জালনোটগুলির মধ্যে রয়েছে ৫০০ টাকার ১০০০ টি নোট এবং ২০০ টাকার ৫০০ টি নোট। জাল নোট পাচারের চেষ্টার অপরাধে তাকে গ্রেফতার করে জিআরপি। তাকে জিজ্ঞাসাবাদ করে জিআরপি জানতে পারে এই জাল নোট গুলি মালদহ জেলার বৈষ্ণবনগর থেকে নিয়ে নিউ ফরাক্কা স্টেশনে আসা হয়েছিল।

নিউ ফরাক্কা স্টেশন থেকে ট্রেন ধরে উত্তর প্রদেশের গয়া যাওয়ার জন্য ঘোরাফেরা করছিল ওই ব্যক্তি। এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, গয়া ছাড়া আর কোথাও পাচার করার উদ্দেশ্য ছিল কিনা সেই সকল বিষয় তদন্ত করে দেখছে নিউ ফরাক্কা জিআরপি। ধৃতকে বৃহস্পতিবার আদলতে পাঠাবে বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে।

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে জাহ্নবী, কী জানালেন অভিনেত্রীর বাবা বনি কাপুর?

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ছোড়া হল কাদা

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

নবান্ন সহ সমস্ত সরকারি দফতরের নিরাপত্তার দায়িত্বে নামল কেন্দ্রীয় বাহিনী

দিনের শেষে গণনাকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির মুখ্যমন্ত্রী কে?‌ দলের অন্দরে এখন জোর চর্চা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র