নদীয়ার ভীমপুরে মহিলাদের ওপর লাঠিচার্জ বিএসএফ জওয়ানদের

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়াঃ ভারত বাংলাদেশ সীমান্তে তারাকাটা দিয়ে ঘেরার সময় গ্রামবাসীদের বাধার মুখে পড়ে নদিয়ার ভীমপুর(Vimpur) নলুয়াপাড়ার সীমান্তবর্তী এলাকার BSF জওয়ানেরা। চাষের জমির মধ্যে দিয়ে তারকাটা দিতে গেলে স্থানীয় মহিলারা বাধা দেয় ।আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। বিএসএফ জওয়ানরা মহিলাদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে বলে অভিযোগ। বুধবার বিকেলে ভীমপুর থানার নলুয়াপাড়াতে তার কাটা দেবার কাজ চলা কালীন ওই গ্রামের বেশীরভাগ পুরুষ মানুষ শিমুলিয়ায়(Simulia) হাটবার থাকায় তারা বাইরে যান।

অভিযোগ সেই সুজোগকে কাজে লাগিয়ে BSF জওয়ানেরা কাজ শুরু করেন।এদিন গ্রামের বেশিরভাগ মহিলারা সীমান্তের জিরো পয়েন্টে তারকাটা লাগানো কথা বললেও তাদের কথা কর্নপাত না করে সীমান্তরক্ষী বাহিনী মহিলাদের উপর লাঠি দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। স্থানীয় এক মহিলা নুর জাহান মন্ডল জানান ,তারকাটার কাজে আমরা বাধা দেওয়ায় আমাদের মহিলারা প্রায় ১৫ জন আহত হয় । এর মধ্যে ১০ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।এর পাশাপাশি মহিলাদের সাথে ২ শিশুও সীমান্তবর্তী রক্ষী বাহিনীর হাতে আহত হয়।সুত্রের খবর, এবিষয়ে নদিয়ার জেলা শাসক শশাংক শেঠঠীকে ভীমপুর নলুয়াপাড়ার বাসিন্দারা এক স্মারকলিপিও (Deputation)দেন। তারপর এই ঘটনা।

 এই ঘটনায় মহিলাদের উপর ব্যাপক মারধর এবং তাদের মোবাইল ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। তারকাটার কাজে বাধা দিতে গিয়ে লাঠির ঘায়ে গুরুতর আহত বেশ কয়েকজন মহিলা। তাদের দাবী অবিলম্বে সীমান্তে জিরো পয়েন্টে(Zero Point) তারকাটা দিক সীমান্তরক্ষীরা । তাতে আমাদের কোন আপত্তি নেই।কিন্তু বি এস এফ জওয়ানেরা তার ভ্রুক্ষেপ করছে না। এদিকে তাদের চাষের জমির মধ্যে পড়ে যাবে ওই এলাকা। সেই কারনেই তারা বাধা দিয়েছেন। আর তার বদলে জুটলো বেদম প্রহার।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের