নিজের জেলাতেই মিলবে ১৯ হাজার টাকার চাকরি! কীভাবে আবেদন করবেন দেখে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব বর্ধমান জেলার চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এবার সরকারি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ মিলতে চলেছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়-এর অধীন University Institute of Technology (ইউআইটি), গোলাপবাগে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ‘হোস্টেল সুপারিন্টেন্ডেন্ট’ পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ২টি। এই পদে আবেদন করতে হলে প্রার্থীর যেকোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি হোস্টেল পরিচালনা বা প্রশাসনিক ব্যবস্থাপনায় অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: কাজকর্ম লাটে তুলে বেতন বাড়ানোর আবদার নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান আশা কর্মীদের একাংশের

নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে এককালীন ১৯,০০০ টাকা সম্মানী প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথির স্ব-স্বাক্ষরিত দু’সেট কপি-সহ ইউআইটির অধ্যক্ষের দফতরে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৫ মার্চ ২০২৬, বিকেল ৫টা। নির্ধারিত সময়ের পরে কোনও আবেদন গ্রহণ করা হবে না। 

আবেদন ফি হিসেবে ১,০০০ টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। ডিমান্ড ড্রাফট “University Institute of Technology”-এর অনুকূলে বর্ধমান ভিত্তিক হতে হবে। নগদ, চেক, মানি অর্ডার বা অন্য কোনও মাধ্যমে ফি গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ইউআইটি কর্তৃপক্ষ কোনও কারণ না দেখিয়েই আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে। ডাকযোগে আবেদন দেরিতে পৌঁছলে বা হারিয়ে গেলে তার দায় প্রতিষ্ঠান নেবে না। সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সমস্ত মূল নথিপত্র সঙ্গে আনতে হবে। একজন প্রার্থী শুধুমাত্র একবারই আবেদন করতে পারবেন-একাধিক আবেদন করলে সব আবেদন বাতিল হবে এবং ফি ফেরত দেওয়া হবে না। এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে প্রার্থীদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ