বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে উলটে গেল বাস, জখম ১০

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাস দুর্ঘটনায় (Bus Accident) জখম ১০ যাত্রী (Passangers)। শনিবার ভোরে পশ্চিম মেদিনীপুরের ডেবরার বালিচকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার ভোরে যাত্রী বোঝাই একটি বাস সবং থেকে তমলুকের দিকে যাচ্ছিল। সেই পথে যাওয়ার সময় এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ ডেবরার বালিচকে রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটিতে আচমকা ধাক্কা মারে বাসটি। এরপর মুহূর্তের মধ্যে উল্টে যায় সেটি। এর ফলে জখম হয়েছেন ১০ যাত্রী। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় মানুষজন। তড়িঘড়ি তাঁরা উদ্ধারকাজে হাত লাগান। জখম যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ডেবরা হাসপাতালে নিয়ে যান তাঁরা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

অন্যদিকে এই ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গোতা বিষয়টি খতিয়ে দেখছেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে প্রাথমিকভাবে অনুমান পুলিশের, বাসটি বেশি গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর তার জেরে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। প্রসঙ্গত শীতের ভোরে কুয়াশার কারণে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়, গাড়ি চালকদের সচেতনতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। সম্প্রতি মালদা থেকে গাজোল যাওয়ার পথে পাণ্ডুয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যু হয়।

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি