বর্ধমানে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত ২০ যাত্রী

রবিবার দুপুরে বর্ধমান আরামবাগ রোডে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন ২০ জন বাসযাত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ধমানে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। রবিবার দুপুরে বর্ধমান আরামবাগ রোডে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন ২০ জন বাসযাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই যাত্রীবোঝাই বাস। পূর্ব বর্ধমানের রায়নার বর্ধমান-আরামবাগ রোডের মিরেপোতা বাজার এলাকায় এদিন ঘটে এই দূর্ঘটনা।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাসটি আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। রায়নার মিরেপোতা বাজার এলাকায় দুপুর সোয়া একটা নাগাদ হঠাৎই বাসটি উলটে যায়। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর যায় রায়না থানায়। এরপর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহত যাত্রীদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায়। জখম ২০ জনের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বর্তমানে সকলেই বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন। কীভাবে ওই বাসটি উলটে গেল। সেই দূর্ঘটনার কারণ অবশ্য স্পষ্ট নয়। দূর্ঘটনাগ্রস্ত বাসটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার পর থেকে বাসের চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে তৎপরতা শুরু করেছে রায়না থানার পুলিশ।

এই বড় দুর্ঘটনার খবর পেয়ে আহত বাসযাত্রীদের দেখতে বর্ধমান হাসপাতালে পৌঁছান রায়নার বিধায়ক শম্পা ধারা। আহত বাসযাত্রীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি তাঁদের চিকিৎসায় যাতে কোনও ত্রুটি না হয়, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। অন্যদিকে কীভাবে এমন দূর্ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন ওই বাসের যাত্রীরাও। দূর্ঘটনাগ্রস্ত ওই বাসের যাত্রীরা জানিয়েছেন, রাস্তা খারাপ নয়। অন্য কোনও বাস বা গাড়ির সঙ্গে রেষারেষিও হচ্ছিল না। তবে বাসটির গতি অত্যন্ত বেশি ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি উলটে যেতে পারে। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তায় একটি টোটোকে পাশ কাটাতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলে বাসটি। এর ফলে উল্টে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রায়না থানার পুলিশ।

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাকিস্তানি গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পুজোয় উত্তরবঙ্গ ঘুরতে বিশেষ বাস! কখন কোথা থেকে ছাড়বে? সময়সূচি জানাল NBSTC

শ্রীভূমি-কাণ্ড থেকে শিক্ষা! পাইলটদের সুবিধার্থে দুর্গাপুজোয় পানাগড়ে নিষিদ্ধ লেজার শো

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

জালালখালি বাজারে দুঃসাহসিক চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী, ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা

বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নিয়ে স্বস্তিতে মমতা, জনস্বার্থ মামলা খারিজ করল হাই কোর্ট

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?