Group-C’র 842 জনের চাকরি বাতিল করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

মধ্যশিক্ষা পর্ষদের দ্বারা নিযুক্ত রাজ্যের স্কুলে স্কুলে Group-C পদে কর্মরত ৮৪২জনের চাকরি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল সার্ভিস কমিশন বা SSC’র মাধ্যমে চাকরি পাওয়া Group-C’র ৮৪২জনের চাকরি খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijeet Gangopadhay)। তিনি তাঁর নির্দেশে জানিয়ে দিয়েছেন আগামিকাল দুপুর ১২টার মধ্যে কর্মরত ওই ৮৪২জনের চাকরি বাতিল করবে মধ্যশিক্ষা পর্ষদ। সুপারিশপত্র ছাড়া চাকরি দেওয়া হয়েছে অভিযোগ রয়েছে এমন ৫৭ জন Group-C’র কর্মীর নামের তালিকা দু’ঘণ্টার মধ্যে প্রকাশ করার জন্য এসএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ মেনে এদিন ২টো ৩১ মিনিটেই SSC’র ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করে দেওয়া হয়।

আরও পড়ুন SSC’র সুপারিশপত্র ছাড়াই Group-C’র চাকরি ৫৭জনের

গত বছর সন্দীপ প্রসাদের দায়ের মামলায় অভিযোগ করা হয়েছিল, এসএসসি-র গ্রুপ সি পদে প্রায় ৩৫০ জন কর্মীকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে। সেই মামলাতেই Group-C’র পদে কর্মরত ৫৭ জনের সন্ধান মিলেছিল যারা SSC’র কোনও সুপারিশপত্র ছাড়াই চাকরি করছেন। এদের চাকরি বাতিলের পাশাপাশি যারা নম্বর গরমিল করে চাকরি পেয়েছেন এমন ৮৪২জনের চাকরি বাতিল করার দাবিও উঠেছিল। সেই সূত্রেই এদিন দ্বিতীয়বার মামলার শুনানি শুরু হলে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন Group-C’র পদে কর্মরত ওই ৫৭ জন সহ মোট ৮৪২জনের চাকরি খারিজ করা হচ্ছে। আগামিকাল বেলা ১২টার মধ্যে স্কুল সার্ভিস কমিশন তাঁদের সুপারিশপত্র বাতিল করবে ৭৮৮জন যারা কমিশনের সুপারিশপত্র নিয়ে চাকরি করছেন তাঁদের ক্ষেত্রে। ৫৭জনের যেহেতু সুপারিশপত্র নেই তাই তাঁদের সুপারিশ প্ত্র বাতিলের কোনও গল্পও নেই। বিকাল ৩টের মধ্যে এই ৮৪২জনের নিয়োগপত্র বাতিল করবে মধ্যশিক্ষা পর্ষদ। এমনই নির্দেশ বিচাপতি গঙ্গোপাধ্যায়ের।

আরও পড়ুন গরু পাচারের টাকা গিয়েছে বাংলাদেশে, কেষ্ট’র বয়ানে তথ্য ED’র হাতে

শুধু তাই নয়, এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, এই ৮৪২জন আগামিকাল থেকে আর স্কুলে আসতে পারবে না এবং এরা স্কুলের ভিতর ঢুকতেও পারবে না। সেই সঙ্গে স্কুলের কোনও জিনিসে হাতও দিতে পারবে না। পাশাপাশি তিনি স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন আগামী ১০ দিনের মধ্যে Merit List-এ যাদের নাম রয়েছে তাঁদের মধ্যে থেকে এই ৮৪২টি শূন্যপদ পূরণ করতে হবে। অর্থাৎ একই দিনে কলকাতা হাইকোর্ট ৮৪২জনের চাকরি বাতিল করল ও নতুন ৮৪২জনকে চাকরি পাইয়ে দিল।

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

চিকিৎসায় গাফিলতিতে ছেলের মৃত্যু, প্রতিবাদ করতেই নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য বর্ধমানে

বিয়ের কথা বললেই ‘আপত্তিকর ছবি’ ভাইরালের হুমকি, প্রেমিককে ভিডিয়ো কল করে আত্মঘাতী তরুণী

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে