Big Breaking ঝালদা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

পুরুলিয়ার ঝালদা শহরের চারবারের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়া জেলার ঝালদায়(Jhalda) চারবারের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু(Tapan Kandu) খুনের ঘটনায় এবার সিবিআই(CBI) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মূলত তপনবাবুর পরিবারের প্রতি সুবিচারের আস্থা দিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে যেহেতু এই ঘটনার অন্যতম অভিযুক্ত ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ এখনও স্বপদে বহাল রয়েছেন তাই পুলিশ কতখানি এই ঘটনার যথাযথ তদন্ত করতে পারবে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে হাইকোর্ট(Calcutta High Court)। সেই সঙ্গে বেশ কিছু প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থেকেও এদিনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে, এই ঘটনার যাবতীয় তদন্তের নথি এদিনই সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে।

সাম্প্রতিককালে হয়ে যাওয়া পুরনির্বাচনে পুরুলিয়া শহরের ঝালদা পুরসভার ১২টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস ও তৃণমূল উভয়েই ৫টি করে আসন পায়। নির্দলরা পায় ২টি আসন। সেই দুই নির্দল প্রার্থীদের সমর্থন নিয়েই সেখানকার চারবারের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে চেয়ারম্যান হিসাবে তুলে ধরে ঝালদায় পুরবোর্ড গড়ার উদ্যোগ নিয়েছিল কংগ্রেস। কিন্তু চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ার আগেই ১৩ মার্চ খুন হয়ে যান তপনবাবু। সেই ঘটনায় তপনবাবুর পরিবার প্রথম থেকেই অভিযোগ তুলে আসছিল যে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ এই ঘটনায় জড়িত। তিনিই চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছেন। রাজ্য সরকার এই ঘটনার তদন্তে স্পেশ্যাল ইনভেস্টিগেটিং টিম বা সিট গঠন করে। ইতিমধ্যেই সেই ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে রয়েছেন তপনবাবুর দাদা নরেন কান্দু, নরেনবাবুর ছেলে দীপক কান্দু, ব্যবসায়ী আসিফ খান ও খুনের পরিকল্পনাকারী কলেবর সিং। সেই সঙ্গে পুরুলিয়ার পুলিশ সুপার সেলভা মুরুগন জানিয়ে দিয়েছেন, পারিবারিক বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ জড়িত নন।

কিন্তু তপনবাবুর স্ত্রী পূর্ণিমা কান্দু প্রথম থেকেই জানিয়ে আসছিলেন তাঁরা সিবিআই তদন্ত চান। তাঁদের মূল অভিযোগই ছিল ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধে। তাঁকে পদে বহাল রেখেই পুলিশ ও সিট এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছিল। তার জেরে কান্দু পরিবারে তো বটেই, ঝালদাবাসীর মধ্যেও ক্ষোভ ছড়াচ্ছিল। পূর্ণিমা কান্দু নিজেও এবারে কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছেন। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই পূর্ণিমাদেবী আদালতকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, ‘এবার সঠিক অপরাধীরা ধরা পড়বে। কার নির্দেশে খুনের ঘটনা ঘটেছে, কার কারা তাতে জড়িত সব সামনে আসবে। প্রত্যেকের ফাঁসি চাই। পারিবারিক বিবাদে এই ঘটনা ঘটেনি। পারিবারিক বিবাদ বলে পুলিশ আসল ঘটনা ধামাচাপা দিতে চাইছিল। আইসি সব জানে। ওই সব করিয়েছে। ওর ফাঁসি চাই।’ এদিন আদালত সিবিআইকে গোটা ঘটনার তদন্তের জন্য ৪৫ দিনের সময়সীমা ধার্য করেছে। সেই সঙ্গে জানিয়েছে, অভিযোগকারী এবং মানুষের মনে আস্থা ফেরানোর জন্যই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২