Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গরুপাচার মামলায় কেষ্টর জামিনের আবেদন খারিজ

আপাতত আসানসোল সংশোধনাগারেই থাকছেন কেষ্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের (ANUBRATA MONDAL) জামিনের আবেদন। অন্যদিকে, কেষ্টকে দিল্লি নিয়ে আসা হবে কি না, সেই মামলা দিল্লি হাইকোর্টের বিচারাধীন। তবে মঙ্গলবার দিল্লির রাউস এভিন্যু আদালতের রায়ে স্পষ্ট যে, আপাতত সংশোধনাগারেই থাকতে হবে অনুব্রতকে।

মঙ্গলবার রাউস এভিন্যু আদালতে বিচারক রঘুবীর সিংয়ের এজলাসে ছিল গরুপাচার মামলার শুনানি। কেষ্টর আইনজীবীর বক্তব্য ছিল, দীর্ঘদিন জেলবন্দি তাঁর মক্কেল। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনও তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারেনি। তাই জামিন মঞ্জুর করা হোক। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়।

উল্লেখ্য, বর্তমানে আসানসোল সংশোধনাগারে বন্দি রয়েছেন অনুব্রত। সিবিআইয়ের গ্রেফতারের পরে অনুব্রতকে শ্যোন অ্যারেস্ট করে ইডি। তা থেকে অবশ্য জামিন মিলেছিল অনুব্রতর। তাঁকে দিল্লি নিয়ে যেতে উঠেপড়ে লেগেছে ইডি। অনুমতি দিয়েছিল দিল্লির রাউস এভিন্যু আদালত। তাকেই চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত। গত সোমবারে ছিল সেই মামলার শুনানি। তবে পিছিয়েছে সেই মামলার শুনানি। ফলে আপাতত আসানসোল সংশোধনাগারেই থাকছেন কেষ্ট। তাঁকে দিল্লি নিয়ে যাওয়া মামালার শুনানি হবে আগামী ২ ফেব্রুয়ারি। এখন দেখার কী হয়, সেই শুনানিতে।

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী