আপাতত বঙ্গ সফরে আসছেন না প্রধানমন্ত্রী, ‘অক্সিজেন’ জুটছে না বঙ্গ বিজেপির

১৯ জানুয়ারি  শিলিগুড়িতে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপি (BJP) ভেবেছিল ক্রমাগত অন্তর্দ্বন্দ্ব, দল ভাঙনের পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের আগে অক্সিজেন পাবে। বঙ্গে সফরে এসে উত্তরবঙ্গে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির (NARENDRA MODI)। তবে দল সূত্রে খবর, এখনই পশ্চিমবঙ্গে আসছেন না মোদি। এতেই হতাশ বাংলার বিজেপি শিবির।

খুব বেশি দেরি নেই পঞ্চায়েত নির্বাচনের। অন্যদিকে, পঞ্চায়েত ভোটের পাশাপাশি এখন থেকেই বিজেপির লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করেছিল গেরুয়া শিবির। তবে সেই উৎসাহের জোয়ারে কিছুটা যেন ভাটা পড়ল। আগামী ৭ এবং ৮ জানুয়ারি বঙ্গ সফর এবং সভা করার কথা ছিল বিজেপি’র সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার। সেই সভা বাতিল হয়েছে। কথা ছিল, আগামী ১৭ জানুয়ারি বঙ্গ সফরে এসে তারাপীঠে পুজো দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বীরভূম জেলার সিউড়ি সহ আরও একটি জায়গায় গিয়ে মোট ২টি সভা করবেন তিনি। সেই সফর ও সভা আপাতত স্থগিত। বিজেপি সূত্রে খবর, আগামী ১৬ ও ১৭ জানুয়ারি গেরুয়া শিবিরের জাতীয় কর্মসমিতি বৈঠক। তাই স্থগিত বঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি।

১৯ জানুয়ারি  শিলিগুড়িতে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। সূত্রের খবর, সেই কর্মসূচিও বাতিল করা হয়েছে। প্রশ্ন, তবে কি বঙ্গ থেকে খুব একটা আশার আলো দেখতে পাচ্ছে না কেন্দ্র নেতৃত্ব? তৃণমূলের কটাক্ষ, ‘বিজেপির কর্মসূচি আর ডেডলাইন বিষয়টাই হাস্যকর। শুধু বাতিল আর স্থগিত’। সবুজ শিবিরের পক্ষ থেকে বলা হয়, দিলীপ, সুকান্ত, শুভেন্দু মানেই বিজেপির আলাদা আলাদা গোষ্ঠী। ওঁরা ফাঁকা আওয়াজ দেয়। আরও বলা হয়, বিজেপি’র কেন্দ্র এবং রাজ্য নেতৃত্বে বন্ডিং নেই।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ