ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি, অদ্ভুত ঘটনায় হতবাক সকলে

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল সকাল দুর্ঘটনা কলকাতায়। নিমতলা ঘাট এলাকায় গঙ্গায় তলিয়ে গিয়েছে আস্ত একটি গাড়ি। সেটি উদ্ধার করার চেষ্টা চলছে। কিভাবে গঙ্গায় তলিয়ে গেল তার সঠিক কারণ জানার চেষ্টা চলছে। এই ঘটনায় চার জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নিমতলা এলাকার স্থানীয় বাসিন্দারা দেখেন কিছু একটা তলিয়ে যাচ্ছে। ভাল করে দেখে বোঝা যায় সেটি আসলে একটি গাড়ি। মাঝগঙ্গায় প্রায় তলিয়ে যেতে বসেছে গাড়িটি। ক্রমে তলিয়ে যায় সাদা রঙের ওয়াগনারটি।

এদিকে গঙ্গার মাঝখানে গাড়ি ডুবে যাচ্ছে দেখে খবর দেওয়া হয় পুলিশকে। সঙ্গে সঙ্গে আসে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হয় ট্রাফিক গার্ড ও জোরাবাগান থানার পুলিশ কর্মীরা। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। কিভাবে যে গাড়িটি গঙ্গায় তলিয়ে গেল তা এখনও বোঝা যাচ্ছে না। জানা গিয়েছে, ওয়াগনারটি পার্ক করা হয়েছিল গঙ্গার পাড় থেকে বেশ খানিকটা দূরে। তাহলে কিভাবে তলিয়ে গেল গাড়িটি, তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা।

পরে পুলিশ জানতে পারে গাড়িটির মালিক হলেন অমিত আগরওয়াল নামে এক ব্যক্তি। তিনি তাঁর মাকে নিয়ে ভূতনাথ মন্দিরে এসেছিলেন পুজো দিতে। গাড়িটি পার্ক করেছিলেন নিমতলা শ্মশান ঘাটে কাছে। পুলিশ মনে করছে গাড়িতে হ্যান্ড ব্রেক দেওয়া ছিল না। সেই কারণেই ঢাল বেয়ে ওয়াগনারটি গঙ্গার দিকে নামতে শুরু করে। পাশে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন সেটি আটকানোর চেষ্টা করে। কিন্তু লাভ তাতে কিছু হয়নি। গাড়িটি তলিয়ে যায় সোজা গঙ্গায়।

সেই সময় গাড়িটির মধ্যে কেউ ছিল না। ফলে বড়সড় দুর্ঘটনা হয়নি। তবে নিমতলায় ঘাটে শুয়েছিলেন চারজন। তারা আহত হয়েছেন। অতর্কিত ঘাটের দিকে গাড়িটি নামতে থাকায় যারা শুয়েছিলেন তারা তড়িঘড়ি উঠে চলে যেতে পারেননি। তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আহতদের মধ্যে একজন মহিলা, তাব প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪