সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সামান্য বচসার জেরেই খুন হলেন মিশনের কেয়ারটেকার। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের আল-আমিন মিশনে। মৃতের নাম আব্দুল আলিম (৬৫)। তিনি মিশনের রান্নার কাজ দেখভালের দায়িত্বে ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মিশনের এক নিরাপত্তাকর্মীর সঙ্গে আব্দুল আলিমের কোনও বিষয় নিয়ে বচসা হয়। অভিযোগ, সেই বচসার পরই নিরাপত্তাকর্মী চ্যালা কাঠ দিয়ে তাঁর কানের কাছে সজোরে আঘাত করেন। আঘাতে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে মিশনের অন্য কর্মীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত নিরাপত্তাকর্মী পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। কী কারণে বচসা এবং কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, জানুন কবে হবে খেলা

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ