‘অপা’র মহিমায় মাথায় হাত ঝর্ণা-নিখিলের

‘অপা’র ঠিক পিছনেই একটি বাড়িতে থাকেন বাড়িটির কেয়ারটেকার দম্পতি নিখিল দাস ও ঝর্ণা দাস। তাঁদের জীবনেই নেমে এসেছে অনিশ্চয়তার অন্ধকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মলিক-মালকিন জেলে। কে মাইনে দেবে? কীভাবেই সংসার চলবে? বাড়িটাতেই বা কতদিন থাকা যাবে? উত্তর খুঁজছেন তাঁরা। যদিও সেই উত্তর দেওয়ার কেউ নেই। কার্যত নিজেদের ভাগ্যের হাতে সঁপে দিয়েছেন দুইজনে। তবে তাঁরা এটাও ঠিক করে রেখেছেন আদালতের নির্দেশ বা পুলিশের নির্দেশ ভিন্ন তাঁরা বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। বাড়ি মানে ‘অপা’(Apa)। বীরভূম জেলার বোলপুরের(Bolpur) শান্তিনিকেতনের আশেপাশে গোটা ৬-৭ বাড়ির দিকে নজর রয়েছে ইডির। কেননা এই বাড়ির গুলির মালিক হয় পার্থ চট্টোপাধ্যায়(Partha Chattopadhay), নাহয় অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukhopadhay), কোনও কোনও ক্ষেত্রে আবার যৌথ মালিকানা সত্ত্ব। সেই সব বাড়ির মধ্যেই আছে ‘অপা’ নামের বাড়ি যা এখন শান্তিনিকেতনে যাওয়া পর্যটকদের কাছে রীতিমত জনপ্রিয় হয়ে উঠেছে। নিত্যদিন সেখানে সেলফি তুলতে, ফটো তুলতে হাজির হচ্ছেন পর্যটকেরা। সেই ‘অপা’র ঠিক পিছনেই একটি বাড়িতে থাকেন বাড়িটির কেয়ারটেকার দম্পতি নিখিল দাস ও ঝর্ণা দাস। পার্থ-অর্পিতা গ্রেফতারতে তাঁদের জীবনেই নেমে এসেছে অনিশ্চয়তার অন্ধকার।

বোলপুরের ফুলডাঙা(Phuldanga) এলাকায় রয়েছে পার্থ-অর্পিতার বাড়ি ‘অপা’। একটু নির্জন এলাকায় গড়ে তোলা এই বাড়ি এখন রাতারাতি দ্রষ্টব্য হয়ে উঠেছে বোলপুরের বুকে। অনেকেই এখন এই বাড়ি দেখতে হেসে কটাক্ষ হানছেন, ‘পার্থ অর্পিতার প্রেমের সৌধ’ বলে। আবার কী কেউ বলছেন, বাড়ির নামেই একাকার হয়ে গিয়েছেন দুইজনে। কেননা দু’জনের নামের আদ্যঅক্ষর নিয়ে বাড়ির নাম রাখা হয়েছে ‘অপা’। এসব এখন রোজ দেখছেন, শুনছেন নিখিল আর ঝর্ণা। কিন্তু মুখ ফুটে কোনও উত্তর তাঁরা দিতে পারছেন না। গত ছ’ বছর ধরে তাঁরা রয়েছেন ‘অপা’তে। তাঁদের নিজেদের বাড়ি কঙ্কালীতলায়। ‘অপা’র কেয়ারটেকার হিসাবে এই দম্পতিকে কিন্তু খুন কম মাইনেতে রেখে দিয়েছেন পার্থ-অর্পিতা। মাসে দিতেন মাত্র ৪ হাজার টাকা। সঙ্গে দুর্গাপুজোয় বোনাস ও একটি শাড়ি। এত কম টাকায় বেঁচে থাকা যায় না। তাই ২ হাজার টাকার দিনমজুরিতে অন্য একটি বাগানের কাজ করেন নিখিল। কোমরে আঘাত থাকায় ভারী কাজ করতে পারেন না তিনি। আর কিছুটা আয় হয় ‘অপা’র বাগানে শাক চাষ করে।

পার্থ-অর্পিতা জেলে যেতেই কিন্তু অনিশ্চিত হয়েছে তাঁদের রুটিরুজি। মাইনের ৪ হাজার টাকা কে দেবে বা তাঁরা আদৌ পাবেন কিনা তা নিয়েও চূড়ান্ত অনিশ্চয়তার মেঘ দানা বেঁধেছে। তবে নিখিল আর ঝর্ণা ঠিক করে রেখেছেন, কেউ বাড়ি থেকে জোর করে চলে যেতে না বললে তাঁরা যাবেন না। প্রয়োজনে আধপেটা খেয়েও ‘অপা’তেই থাকবেন তাঁরা। তবে সংবাদমাধ্যমকে নিখিল আর ঝর্ণা জানিয়েছেন, এই বাড়ির মালিক অর্পিতা। পার্থকে কোনওদিনই তাঁরা এই বাড়িওতে আসতে দেখেননি। ইতিমধ্যেই ইডি আধিকারিকদের জেরার মুখে পড়তে হয়েছে তাঁদের দুইজনকে। কিন্তু এখন তাঁদের সব থেকে বড় চিন্তা আগামী দিন কীভাবে চলবে।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম