দীর্ঘ ৩০ ঘন্টা পর ঝালদাকাণ্ডের তদন্তে এল সিবিআই

নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দুর অভিযোগ ছিল, তাঁর সঙ্গে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সিবিআই- এর যোগাযোগ হয়নি।

Share:

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশের পর কেটে গিয়েছিল দীর্ঘ প্রায় ৩০ ঘন্টা। তারপর ঝালদায় এসে তদন্ত শুরু করল সিবিআই। আর তা নিয়েই স্থানীয়দের মধ্যে শুরু হয়েছিল ক্ষোভ। সিবিআই (CBI) সূত্রে খবর, মঙ্গলবারেই শুরু করা হয়েছে তদন্ত। এই নিয়ে পুলিশ সুপারকে চিঠিও দেওয়া হয়েছিল। জেলা পুলিশ সুপার এস সেলভামেরুগান জানিয়েছেন, তিনি সিবিআই- এর চিঠি গ্রহণ করেছেন। জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তপন কান্দু খুনের বিষয়ে কথা বলবেন জেলা পুলিশ সুপারের সঙ্গে।

নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দুর অভিযোগ ছিল, তাঁর সঙ্গে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সিবিআই- এর যোগাযোগ হয়নি। তবে তিনি এও বলেছিলেন, তিনি শুনেছেন পুলিশ সুপারের কাছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাগজ নিয়ে আসবে বুধবার।  প্রসঙ্গত, কাউন্সিলর পূর্ণিমা প্রথম থেকেই চেয়েছিলেন সিবিআই তদন্ত। তাঁর মূল অভিযোগ, ওসি (OC) সঞ্জীব ঘোষের বিরুদ্ধে। এই নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থও হন তিনি। আদালত রায় দেয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করবে ঝালদা কাণ্ডের। জেলা পুলিশ এই ঘটনায় আগেই গ্রেফতার করেছিল নিহত কংগ্রেস কাউন্সিলরের দাদা নরেন কান্দুকে। পুলিশ সুপার সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, পারিবারিক বিবাদ থেকেই এই খুন।

পূর্ণিমা আশাবাদী হয়ে বলেন, সিবিআই মূল অপরাধীকে ধরবে ও বেরিয়ে আসবে খুনের পেছনে আসল কারণ। অপরাধীদের উপযুক্ত শাস্তিও চেয়েছেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার বিকেল নাগাদ ঝালদা থানায় এসেছিলেন জেলা পুলিশ সুপার (SP) ও তদন্তকারীদলের প্রতিনিধিরা। সেখানেই দীর্ঘ প্রায় চার ঘন্টা ধরে চলে গুরুত্বপূর্ণ বৈঠক। এরপর সেখান থেকে বেরিয়ে যান প্রতিনিধি দল।

মঙ্গলবার ঝালদা পুরসভায় হয়েছে বোর্ড গঠন। সেই প্রতিবাদে বুধবার ঝালদায় বনধ ডেকেছে কংগ্রেস। বনধে এখনও পর্যন্ত দেখা গিয়েছে মিশ্র প্রভাব। 

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ