কেন্দ্রীয় প্রকল্প সঠিকভাবে পাচ্ছেন কিনা উপভোক্তারা, খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধিরা

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা ঠিক মতো পাচ্ছেন কিনা উপভোক্তারা, খতিয়ে দেখতে জেলায় ১০ দিনের সফরে উপস্থিত কেন্দ্রের দুই সদস্যের প্রতিনিধি দল(Central Team)।কেন্দ্রীয় প্রকল্পর সুবিধা উপভোক্তারা ঠিক মতো পাচ্ছেন কিনা খতিয়ে দেখতে জেলায় হাজির কেন্দ্রের দুই সদস্যের প্রতিনিধি দল। গতকালই পূর্ব মেদিনীপুর জেলায় দুই সদস্যের দলটি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ঘুরে দেখা শুরু করেছিলেন। মঙ্গলবার তমলুকের(Tamluk) উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হন তারা।

কেন্দ্রের ইন্দিরা প্রকল্পের বাড়ি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা উপভোক্তারা ঠিক মতো পাচ্ছেন কিনা ঘুরে দেখেন ওই প্রতিনিধি দলটি। যে সমস্ত উপভোক্তারা কেন্দ্রের প্রায় ১০ টি প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের সাথে গ্রাম পঞ্চায়েত অফিসে বসে তারা কথা বলেন। তাঁদের জিজ্ঞাসা করেন যে টাকা তারা ভাতা হিসেবে পাচ্ছেন সেই টাকা তাদের পক্ষে যথেষ্ট কিনা।উপভোক্তারা তাদের ভাতার টাকার অপ্রতুলতার কথা জানান। আগামী আরো ৮ দিন অর্থাৎ মোট ১০ দিন কেন্দ্রের ওই প্রতিনিধি দল জেলায় থাকবেন।

জেলার বিভিন্ন প্রান্তের গ্রাম পঞ্চায়েত গুলিতে যাবেন এবং কথা বলবেন উপভোক্তদের সঙ্গে। জানবেন তাদের অভাব অভিযোগের কথা। প্রকল্পগুলি প্রকৃতই সাধারণ মানুষকে উপকৃত করছে কিনা সেই জবানবন্দী তাঁরা সংগ্রহ করছেন। নিয়মিত তারা পাচ্ছেন কিনা। প্রকল্পগুলির আর্থিক সাহায্য সাধারণ মানুষকে কতটা উপকৃত করছে সেই ব্যাপারেও প্রকৃত তথ্য জেনে নিচ্ছেন আগত কেন্দ্রীয় প্রতিনিধিরা।কেন্দ্র থেকে আসা ঐ প্রতিনিধিরা বিভিন্ন জেলার পঞ্চায়েত অফিস গুলিতে যাচ্ছেন। সেখানেই যারা বিভিন্ন উপভোক্তা তাদের সঙ্গে মুখোমুখি কথা বলে জেনে নিচ্ছেন যাবতীয় প্রকল্প সংক্রান্ত জিজ্ঞাস তথ্য।

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি