জাল সিমকাণ্ডে বালুরঘাটে তৎপর সিবিআই, একাধিক জায়গায় হানা

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট : জাল সিমকাণ্ডে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের একাধিক জায়গায় হানা দিল সিবিআই। শনিবার সিবিআই আধিকারিকদের একাধিক দল বিভিন্ন ভাগে ভাগ হয়ে বালুরঘাটের বেশ কয়েকটি জায়গায় হানা দিয়েছে। সেখানে তল্লাশি চালানোর পাশাপাশি এই ঘটনায় যুক্ত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, চলতি বছরেই জাল সিমকার্ডের মাধ্যমে প্রতরণার খবর সামনে এসেছে। তদন্তে নেমে পুলিশে জালে ধরা পড়েছে একাধিক ব্যক্তি। বিভিন্ন ভাবে ফোনের মাধ্যমে ফাঁদ পাতা হয়। সে ফাঁদে পা দিয়ে নিত্যদিনই সর্বস্বান্ত হওয়ার ঘটনা ঘটেছে। দক্ষিণ দিনাজপুর থেকেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এবার বালুরঘাটের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে সিবিআই হানা।

কোনও রকম প্রতারণা রুখতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শনিবার জেলাজুড়ে বিভিন্নভাগে ভাগ হয়ে তল্লাশি অভিযান চালিয়েছে তাঁরা। জওয়ানদের সঙ্গে নিয়ে এদিন হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা।

গোটা রাজ্যেই এই জাল সিমকার্ড চক্র রুখতে তৎপর সিবিআই। জাল নথি দিয়ে ভুয়ো সিমকার্ড বানিয়ে তার মাধ্যমে চলে প্রতারণা। রাজ্যের বাইরেও ছড়িয়ে রয়েছে এর জাল।

উল্লেখ্য, সিবিআই-র সঙ্গে কলকাতা ও রাজ্য পুলিশও এই জাল সিম কাণ্ড রুখতে তৎপর। পুলিশের হাতে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। রাজ্যের ছাড়াও অন্য কোথায় কোথায় এই জাল সিম কার্ড কাণ্ডের জাল ছড়িয়ে রয়েছে তা জানতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনায় জড়িত সন্দেহভাজনেদের চিহ্নিত করে তদন্তের কাজ শুরু করেছে সিবিআই।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে