রাজ্যে স্কুল শিক্ষা উন্নয়ন খাতে ২৪২ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র

স্কুল শিক্ষা পরিকাঠামো উন্নয়ন খাতের আওতায় এসেছে রাজ্যের ২ হাজারটি বিদ্যালয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের জন্য শিক্ষা খাতে টাকা বরাদ্দ করল কেন্দ্র। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করা হয়েছে মোট ২৪২ কোটি। অবশ্য যুক্ত রাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী এই খাতে কেন্দ্রের কাছে টাকা দাবি করেছিল রাজ্য।

কেন্দ্রকে (CENTRAL) আগেই চিঠি দিয়েছিল রাজ্য (STATE)। আবেদন জানানো হয়েছিল, স্কুল শিক্ষা পরিকাঠামো উন্নয়নের জন্য টাকা দেওয়ার। সেই আবেদনকে মান্যতা দিল কেন্দ্র। স্কুল শিক্ষা পরিকাঠামো উন্নয়ন খাতের আওতায় এসেছে রাজ্যের ২ হাজারটি বিদ্যালয়। বরাদ্দ হয়েছে মোট ২৪২ কোটি।

অন্যদিকে,  মিড–ডে মিলে মুরগির মাংস এবং ফলের জন্য ইতিমধ্যে ৩৭২ কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার। প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু অতিরিক্ত ২০ টাকা করে বরাদ্দ করেছে নবান্ন। ইতিমধ্যে মিড–ডে মিল নিয়ে নয়া সিদ্ধান্তের কথা জেলাশাসকদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। সপ্তাহে কদিন পড়ুয়াদের পাতে মিলবে মুরগির মাংস? সূত্রের খবর, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আগামী ৪ মাস মিড ডে মিলে সপ্তাহে তিনদিন মিলবে চিকেন। দেওয়া হবে ডিম এবং মরসুমি ফল। প্রসঙ্গত, রাজ্যের সরকারি স্কুলগুলিতে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ১ কোটি  পড়ুয়াকে মিড ডে মিল দেওয়া হয়।

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ