মিলেছে আর্থিক ছাড়পত্র, শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ

ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে মোট ১২০০ কোটি টাকা খরচ হবে। সেই টাকার জন্য ‘ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স’ বা আর্থিক ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরে রাজ্যের তরফে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকারের কাছে আবেদন করা হয়েছে। কেন্দ্রের মন্ত্রীর সঙ্গে এই প্ল্যান নিয়ে তৃণমূল সাংসদরা বৈঠকও করেছেন। এমনকি সংসদে বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন ঘাটালের সাংসদ দেব। এবার এই মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রের তরফে মিলেছে আর্থিক ছাড়পত্র। নবান্ন সূত্রে খবর, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করতে এক ধাপ এগোন গেল। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে মোট ১২০০ কোটি টাকা খরচ হবে। সেই টাকার জন্য ‘ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স’ বা আর্থিক ছাড়পত্র দিয়েছে কেন্দ্র সরকার। ‘ফ্লাড ম্যনেজমেন্ট অ্যান্ড বর্ডার এরিয়া প্রোগ্রাম’ এর অধীনে ৬০-৪০ অনুপাত ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত হবে।‘ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স’ পাওয়ার পর এই প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে রাজ্য সরকার আবার কেন্দ্রকে আবেদন করতে চলেছে।

উল্লেখ্য এর আগে সেচ দফতর সূত্রে  জানা গিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার ৫০০ কোটি টাকা খরচ করে ফেলেছে। সে কথা কেন্দ্র সরকারকে জানানো হয়েছিল। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত হলে ঘাটালের মানুষ প্রতি বছর জল যন্ত্রণা থেকে রেহাই পাবেন। প্রতি বছর ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলে ডুবে থাকে। অনেক বাড়ি, ফসল ক্ষতিগ্রস্ত হয়। গৃহবন্দী হয়ে থাকেন মানুষ। গত বছর ঘাটালে বন্যা পরিস্থিতি তৈরি হয়। স্বয়ং মুখ্যমন্ত্রী ঘাটালে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছিলেন। বন্যার জন্য কেন্দ্রের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন তিনি। গত বছর মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের প্রস্তাব জমা দেয় রাজ্য। নীতি আয়োগ ও কেন্দ্রীয় জলশক্তি দফতরে গিয়ে কথাও বলেন রাজ্যের মন্ত্রী ও সাংসদরা৷ সেই দলে ছিলেন ঘাটালের সাংসদ দেবও৷

ঘাটাল মাস্টার প্ল্যান অনুযায়ী ঘাটালের আশেপাশে থাকা নদীগুলির নিয়মিত ড্রেজিং করা হবে। পাশাপাশি কংসাবতী ও শিলাবতীতে নদীপথ সংস্কার করা হবে। একইসঙ্গে সংস্কার করা হবে খালগুলিও। পাশাপাশি নির্মাণ করা হবে স্থায়ী বাঁধ। আর এর ফলে জলধারণ ক্ষমতা বাড়বে নদীগুলির।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর