‘বাংলায় এসআইআর হবেই’, ব্যারাকপুরে দাঁড়িয়ে হুঙ্কার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: বাংলায় জুট শিল্পের ভগ্নপ্রায় দশা। তবে পাট শিল্পের প্রতি কেন্দ্রীয় সরকারের সদর্থক ভূমিকা বারংবার বুঝিয়েছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহ(Giriraj Singh)। শুক্রবার ব্যারাকপুর নীলগঞ্জ রোডে অবস্থিত পাট গবেষণা কেন্দ্রে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। পাট শিল্পের প্রতি কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্প , সুযোগ-সুবিধা , কাঁচামালের অর্ডার সবকিছুই বোঝানো হয় ওই আলোচনা সভায়। সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারকে রাজনৈতিক নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

তিনি বলেন, এই সরকারের দুর্ভাগ্য জুট শিল্পের প্রতি তাদের অনীহা। কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্পের মধ্যে দিয়েই আজ কৃষকরা টাকা পাচ্ছে। কিন্তু বাংলার কৃষকরা বঞ্চিত থাকছে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলায় এস আই আর হবেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের একনায়কতন্ত্র শেষ হয়ে রাজ্যে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর(CM) নিশানা প্রসঙ্গে তিনি বলেন, ওনার ওটা আজ অভ্যাসে দাঁড়িয়েছে। তাই বারবার প্রধানমন্ত্রী ,স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি আক্রমণ করেন। বাংলার কুশাসনের সাথে একমাত্র লড়ছে বিজেপি।

তাই বিধানসভার মধ্যেই বিজেপি বিধায়কদের হেনস্থা করা হচ্ছে স্পিকারের উপস্থিতিতেই। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী দাবি করেন মুখ্যমন্ত্রী এবং তার দল নানা দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছে তাই তা ঢাকতে চিৎকার করছেন প্রতিনিয়ত। আক্রমণ করছেন প্রধানমন্ত্রী ও দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তবে এইভাবে ঘটনা ঘটতে থাকলে সবাই মত আইন আইনের ব্যবস্থা গ্রহণ করবে বলে বস্ত্রমন্ত্রী এদিন হুঁশিয়ারি দেন।কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী এও বলেন তিনি জুট মিলের মালিক সহ বিভিন্ন জুট মিলের সঙ্গে যুক্ত সংস্থার সঙ্গে আগামী দিন বৈঠক করবেন।

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

পথ দুর্ঘটনায় প্রাণ হারানো জোতার স্মরণে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়