চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঋণের বোঝায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন সিভিক ভলান্টিয়ার

নিজস্ব প্রতিনিধি,চাঁচল: শোওয়ার ঘরে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল সিভিক ভলান্টিয়ার। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল ২ ব্লকের সদরপুর গ্রামে।পুলিশ সূত্রে জানা গেছে,মৃতের নাম মিঠুন সরকার(Mithun Sarkar),বয়স ৩৫।সে চাঁচল থানায় কর্মরত ছিলেন।ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।শনিবার সকাল এগারোটা নাগাদ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল(Chachal Hospital) থেকে দেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(Malda Hospital) পাঠানো হয়।

পরিবার সূত্রে জানা গেছে,আর্থিক সঙ্কটের জেরে এই ঘটনা ঘটেছে।পরিবার জানিয়েছে,বাড়িতে রয়েছে স্ত্রী সাগরি সরকার ও এক ছেলে সহ অসুস্থ বৃদ্ধা মা।ছেলে সদর হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক দিয়েছে।বাবা মারা যাওয়ার পর সংসারে আর্থিক সঙ্কট হয়।এদিকে তার মাও অসুস্থ।ঋণে জেরবার হয়েছিলেন তিনি।থানায় জানিয়ে তিনি সম্প্রতি ব্যাঙ্গালোরে পরিযায়ী শ্রমিকের কাজে যান।সেখানে কয়েক সপ্তাহ থেকে বাড়ি ফিরে আবারও সিভিকের কাজে যোগ দেন।

তারপর থেকে মানসিক অবসাদে ভুগছিল মিঠুন।পরিবার জানিয়েছে,সিভিক ভলান্টিয়ারের বেতনে সংসার টানতে হিমশিম খাচ্ছিলেন মিঠুন।তারা পরিবারের জন্য কর্মসংস্থানের দাবি জানিয়েছেন।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।পুলিশ তদন্তে জানতে পেরেছে মৃত সিভিক ভলান্টিয়ারের(Civic Vollenteer) ঋণ হয়ে গিয়েছিল। ঋণের পরিমাণ ছিল প্রায় তিন লক্ষ টাকা। সিভিকের যে বেতন সে পেত তাতে সংসার চলত না। বাইরে কাজের জন্য চলে গিয়ে সেখানেও ঠিকমত টাকা রোজগার করতে না পেরে তাই ফিরে এসে আবার সিভিকের কাজেই যোগ দিয়েছিলেন। মৃত সিভিকের একমাত্র ছেলে পড়াশোনা করেন। এই ঘটনায় গোটা পরিবার অন্ধকারের সামনে গিয়ে দাঁড়িয়েছে। থানার আধিকারিকদের কাছে পরিবার আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

শেক্সপিয়ার সরণীর গঙ্গা – যমুনা অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের ঘরে ঘরে প্রচারে মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

রক্ত দিলে স্বাধীনতা দেব বলেছিলেন স্বামী বিবেকানন্দ, যোগীর মন্তব্য বিতর্ক চরমে

নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত পরিযায়ী শ্রমিক সহ গ্রামবাসীরা

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

নন্দীগ্রামের বিজেপি নেতার ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, পাল্টা কটাক্ষ তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ